ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১৫ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত দুই  যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলারের কাছাকাছি আবাসস্থল পরিবর্তনে ভোটার স্থানান্তর কার্যক্রম ফের চালু করল ইসি ভারতীয় রুপির বিপরীতে দুই বছরে ১১.৬% শক্তিশালী হয়েছে টাকা হারানো বা চুরি পাসপোর্ট পুনঃইস্যুতে নতুন নিয়ম, দ্বিতীয়বার থেকে ১০ হাজার টাকা দণ্ড ফি কুড়িগ্রামে এনসিপির তিন নেতা বহিষ্কার, নাগেশ্বরী উপজেলা কমিটি বিলুপ্ত কুড়িগ্রামে সার বিতরণ বিলম্বে সড়ক অবরোধ, যানচলাচল বন্ধ

২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন

২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতা-২০২৬-এ দারুণ সাফল্য দেখিয়ে দলীয় চ্যাম্পিয়ন হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জুডো দল।

বাংলাদেশ জুডো ফেডারেশনের আয়োজনে শনিবার (৫ সেপ্টেম্বর) ঢাকার হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। এতে বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, আনসার ও ভিডিপি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এবং ঢাকার উত্তরা কলেজ—এই পাঁচটি দল অংশ নেয়।

প্রতিযোগিতার একটি ইভেন্টে বিজিবির চারজন জুডোকা অংশ নেন। তারা একটি স্বর্ণ ও একটি তাম্রপদক অর্জন করে দলীয়ভাবে শীর্ষস্থান নিশ্চিত করেন।

অন্যদিকে, একটি রৌপ্য ও একটি তাম্রপদক নিয়ে প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে বিকেএসপি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও বাংলাদেশ জুডো ফেডারেশনের সভাপতি খোন্দকার রফিকুল ইসলাম। তিনি বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

বিজিবির জুডো দলের এ সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে বাহিনীটির ধারাবাহিক ক্রীড়া নৈপুণ্যের আরেকটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১৫

২য় জাতীয় জুডো কাতা প্রতিযোগিতায় বিজিবি চ্যাম্পিয়ন

Update Time : ০৮:৫৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬