ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময় বিশ্ব ডাক দিবস আজ, দেশজুড়ে শুরু ডাকসেবা সপ্তাহ নাটোরে শুরু ইলিশ সংরক্ষণ অভিযান, ৭৫০ জেলে পরিবার পেল খাদ্য সহায়তা ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’

রায়পুরে আগুনে পুড়ল ১১ পরিবারের ঘর, কোটি টাকার ক্ষতির দাবি

লক্ষ্মীপুরের রায়পুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, আগুনে তাদের প্রায় কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামাল হারিয়ে অনেক পরিবার এখন নিঃস্ব।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোররাতে রায়পুর উপজেলার বাসাবাড়ি এলাকার আশক আলী ব্যাপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে সোহেল হোসেন (৩২) নামের এক যুবক নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ রয়েছে। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি পরিবারের বসতঘর ও রান্নাঘর আগুনে পুড়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, সোহেল মাদকাসক্ত এবং মাদকের টাকা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার প্রায়ই বিরোধ হতো। এরই ধারাবাহিকতায় ভোর সাড়ে ৪টার দিকে তিনি নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে রায়পুর ও লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা সোহেল হোসেনকে আটক করে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার দাস জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। একই সঙ্গে ঘটনার কারণও তদন্ত করা হচ্ছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূইঁয়া জানান, পারিবারিক বিরোধের জেরে সোহেল নিজের ঘরে আগুন ধরিয়ে দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরে আগুন ছড়িয়ে পড়ে ১১টি পরিবারের ঘর পুড়ে যায়। স্থানীয়দের মারধরে আহত সোহেলকে পুলিশ আটক করে হাসপাতালে ভর্তি করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ইউপিজিডিসিএল ও কেপিসিএলের শেয়ার লেনদেন তদন্তে বিএসইসি, কমিটিকে ৬০ কার্যদিবসের সময়

রায়পুরে আগুনে পুড়ল ১১ পরিবারের ঘর, কোটি টাকার ক্ষতির দাবি

Update Time : ০৬:৪৫:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬