ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র, উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা নেত্রকোণায় একযোগে মোবাইল কোর্ট: সার বিক্রিতে জরিমানা, উদ্ধার খাস জমি ধানমন্ডি ২৭-এর এপেক্স ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও ডাটা অ্যানালিটিক্স সংযুক্তির নীতিগত অনুমোদন মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে পালানোর অভিযোগ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মেহেরপুরে যৌথ অভিযানে প্রতারক চক্রের ৭ সদস্য গ্রেপ্তার কানাডার ওপর নতুন শুল্ক-নিষেধাজ্ঞা, বাণিজ্যযুদ্ধ আরও তীব্র করলেন ট্রাম্প ডেঙ্গু মোকাবিলায় তিন মাসের বিশেষ কর্মসূচি, বাড়ছে হাসপাতালের প্রস্তুতি ট্রাইব্যুনালের ১৬ মৃত্যুদণ্ডের রায়ে হাইকোর্টের কঠোর সমালোচনা

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে সাড়ে ৬ হাজারের বেশি কল

আইনি পরামর্শ, মামলার তথ্য এবং বিভিন্ন অভিযোগ জানাতে চলতি বছরের প্রথম আট মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৬ হাজার ৫৫৪টি কল এসেছে। এসব কল দেশ ও বিদেশ থেকে করা হয়েছে বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেল।

মনিটরিং সেলের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত আসা কলগুলোর মধ্যে ৮৭০টি ছিল আইনি পরামর্শসংক্রান্ত। এ ছাড়া মামলার তথ্য জানতে ১ হাজার ১৩০টি কল করা হয়। সংশ্লিষ্টদের দাবি, এসব কলের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৭৮৪ অভিযোগ

একই সময়ে রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ৭৮৪টি কল আসে।

তবে এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারের বাইরে হওয়ায় হেল্পলাইন থেকে সংশ্লিষ্টদের কোনো আইনি পরামর্শ দেওয়া হয়নি বলে জানিয়েছে মনিটরিং সেল।

জবাব পাওয়া যায়নি ৩ হাজার ৬৫২ কলের

হেল্পলাইন নম্বর ১০৩-এ যোগাযোগ করা কলগুলোর মধ্যে ৩ হাজার ৬৫২টি কলে সেবাগ্রহীতার কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি।

অন্যদিকে, সুপ্রিম কোর্ট ও দেশের বিভিন্ন জেলা আদালতকে ঘিরে অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে বিলম্ব এবং অসদাচরণের অভিযোগে ১১৮টি কল এসেছে।

এর মধ্যে বিলম্বে আইনি সেবা পাওয়া, রায়ের কপি না পাওয়া, নথি হারিয়ে যাওয়া এবং মামলা দ্রুত নিষ্পত্তির মতো বিষয় নিয়ে করা ৯৯টি অভিযোগ ইতোমধ্যে নিষ্পত্তি করা হয়েছে। আরও ১২টি অভিযোগের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

অবশিষ্ট সাতটি অভিযোগের মধ্যে বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণের বিষয় রয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মনিটরিং সেল।

চালু রয়েছে ফোন, হোয়াটসঅ্যাপ ও অনলাইন সেবা

প্রধান বিচারপতির নির্দেশনায় গত বছরের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টারের উদ্বোধন করা হয়। একই সঙ্গে চালু করা হয় ১০৩ নম্বরের হেল্পলাইন।

বর্তমানে সুপ্রিম কোর্টের হেল্পলাইন থেকে ফোন, হোয়াটসঅ্যাপ ও অনলাইন—তিন ধরনের সেবা পাওয়া যাচ্ছে। হেল্পলাইনের জন্য ০১৩১৬-১৫৪২১৬ এবং ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে যোগাযোগ করা যায়। পাশাপাশি ১০৩ নম্বরেও অনলাইন সেবা চালু রয়েছে।

সুপ্রিম কোর্টের এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ আদালতসংক্রান্ত তথ্য, আইনি পরামর্শ ও বিভিন্ন সেবার বিষয়ে সহজে যোগাযোগের সুযোগ পাচ্ছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

লঘুচাপের প্রভাবে উত্তাল কুয়াকাটা সমুদ্র, উপকূলে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার শঙ্কা

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৮ মাসে সাড়ে ৬ হাজারের বেশি কল

Update Time : ০১:৫৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬