ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফ্যামিলি কার্ডের ভাতা: ২০–২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ মডেল মসজিদ পরিচালনায় নতুন নীতিমালা জারি, থাকছে শিক্ষা ও জনসচেতনতা কার্যক্রম ধরলার ভাঙনে জগমনের চর বিপর্যস্ত, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন লাইসেন্স ছাড়াই পেমেন্ট সেবা, ২২টি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কনফুসিয়াস ইনস্টিটিউট মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১৫ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত দুই  যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলারের কাছাকাছি

হাসানের ৭ উইকেটে উস্টারশায়ারকে হারাল কেন্ট

বাংলাদেশি পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২-এর ৪২তম ম্যাচে উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১১৯ রান খরচ করে ৭ উইকেট শিকার করেন ডানহাতি এই পেসার।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দিনেই ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। জবাবে উস্টারশায়ার তাদের প্রথম ইনিংসে ২১৭ রানেই গুটিয়ে যায়। ফলে ২১ রানের লিড পায় কেন্ট।

প্রথম ইনিংসে দুর্দান্ত বোলিং করে ১৮ ওভারে ৬৮ রান দিয়ে চার উইকেট নেন হাসান মাহমুদ।

নর্থেস্টের সেঞ্চুরিতে বড় লক্ষ্য

দ্বিতীয় ইনিংসে কেন্টের হয়ে ব্যাট হাতে আলো ছড়ান স্যাম নর্থেস্ট। তার ১৩২ রানের দারুণ ইনিংসের ওপর ভর করে ৩৫৮ রানে অলআউট হয় কেন্ট। এতে উস্টারশায়ারের সামনে জয়ের জন্য ৩৮০ রানের লক্ষ্য দাঁড়ায়।

জবাবে অধিনায়ক ব্রেট ডি’অলিভেইরার অপরাজিত ১০৩ রানের সেঞ্চুরিও দলকে হার থেকে রক্ষা করতে পারেনি। উস্টারশায়ারের ইনিংস থামে ২৯৫ রানে। ফলে ৮৪ রানের জয় নিশ্চিত করে কেন্ট।

দ্বিতীয় ইনিংসেও বল হাতে কার্যকর ছিলেন হাসান। ২০ ওভারে মাত্র ৫১ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। কেন্টের হয়ে ম্যাট মিলনেস ও কিথ ডাজনও তিনটি করে উইকেট শিকার করেন।

কাউন্টিতে দুর্দান্ত হাসান

চলতি বছরের জুনে কেন্টের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেক হয় হাসান মাহমুদের। প্রথম দুই ম্যাচেই ১২ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দেন তিনি। অভিষেক ম্যাচে ৯ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ম্যাচে শিকার করেন আরও ৩ উইকেট।

এরপর অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের হয়ে টেস্টেও দুর্দান্ত পারফরম্যান্স করেন হাসান। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে তার ৯ উইকেটের নৈপুণ্যে ঐতিহাসিক জয় পায় বাংলাদেশ। ৯ উইকেটের জয়ের ওই ম্যাচে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

অস্ট্রেলিয়া সফর শেষে কাউন্টিতে ফিরে আবারও বল হাতে নিজের ধারাবাহিকতা ধরে রাখলেন বাংলাদেশের এই পেসার। তার ৭ উইকেটের পারফরম্যান্স কেন্টের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

পয়েন্ট টেবিলে দ্বিতীয় কেন্ট

উস্টারশায়ারের বিপক্ষে জয়ে ১১ ম্যাচে কেন্টের সংগ্রহ দাঁড়িয়েছে ১৭০ পয়েন্ট। এর ফলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে দলটি।

সমান ১১ ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ডারহাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের ভাতা: ২০–২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ

হাসানের ৭ উইকেটে উস্টারশায়ারকে হারাল কেন্ট

Update Time : ০২:২৩:২৫ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬