ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, অবিলম্বে কার্যকর মহানবমীতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান মা ইলিশ রক্ষায় নৌবাহিনীর অভিযান, জব্দ ২৫ কোটি টাকার অবৈধ জাল মাদকের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন স্লো ওভার রেটের দায়ে বাংলাদেশের ৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানো, আড়তকে ৫০ হাজার টাকা জরিমানা বিশ্বজিৎ দাস হত্যা মামলা; ৮ ডিসেম্বর আপিল শুনানি ঢাকা বোর্ডে এসএসসি বৃত্তির তালিকা প্রকাশ, মেধাবীরা পাবেন মাসে ৬০০ টাকা কিশোর গ্যাং প্রতিরোধে সব উপজেলায় কমিটি, সভাপতি ইউএনও কেনিয়ায় ১৯১ জনকে হত্যার মামলায় পল ম্যাকেঞ্জির রায়

টেকেরহাটে গ্যারেজে রাখা প্রাইভেটকারে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে একটি গ্যারেজে রাখা প্রাইভেটকারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের গাড়িটির বিভিন্ন অংশ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে টেকেরহাটের পীর সাহেব মরহুম দেলোয়ার হোসেন আনসারীর বাড়ির গ্যারেজে এ ঘটনা ঘটে। গ্যারেজে রাখা তার ছোট ছেলে আসাদ আনসারীর প্রাইভেটকারে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়দের দাবি।

আসাদ আনসারী আন্তর্জাতিক ইসলামিক বক্তা কামরুল ইসলাম সাঈদ আনসারীর ছোট ভাই।

অগ্নিকাণ্ডে গাড়িটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিসংযোগের পেছনে কোনো নির্দিষ্ট কারণও জানা যায়নি।

খবর পেয়ে রাজৈর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, অবিলম্বে কার্যকর

টেকেরহাটে গ্যারেজে রাখা প্রাইভেটকারে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

Update Time : ০৩:০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬