ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফ্যামিলি কার্ডের ভাতা: ২০–২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ মডেল মসজিদ পরিচালনায় নতুন নীতিমালা জারি, থাকছে শিক্ষা ও জনসচেতনতা কার্যক্রম ধরলার ভাঙনে জগমনের চর বিপর্যস্ত, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন লাইসেন্স ছাড়াই পেমেন্ট সেবা, ২২টি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কনফুসিয়াস ইনস্টিটিউট মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১৫ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত দুই  যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলারের কাছাকাছি

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে লাবুশেন, ফিরলেন কুনেমান-নেসার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। দলে জায়গা ধরে রেখেছেন দীর্ঘদিন ধরে রানখরায় থাকা মার্নাস লাবুশেন। একই সঙ্গে বাংলাদেশ সিরিজে না থাকা কুপার কনোলি, মাইকেল নেসার ও ম্যাথু কুনেমানকেও দলে ফেরানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে লাবুশেনের পারফরম্যান্স খুব একটা স্বস্তিদায়ক নয়। সর্বশেষ ১০ ইনিংসে নেই কোনো হাফ-সেঞ্চুরি। তার শেষ টেস্ট সেঞ্চুরিটিও বেশ পুরোনো—২০২৩ সালের জুলাইয়ে ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে ১১১ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচের টেস্ট সিরিজে তিন ইনিংসে লাবুশেনের রান ছিল ১, ৩১ ও ৪। এরপরও দক্ষিণ আফ্রিকার কঠিন কন্ডিশনে তার ওপর আস্থা রেখেছে অস্ট্রেলিয়া।

২০১৮ সালে টেস্ট অভিষেকের পর এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৬৫ টেস্ট খেলেছেন লাবুশেন। ১১টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরির সাহায্যে তার সংগ্রহ ৪ হাজার ৭৩০ রান।

দক্ষিণ আফ্রিকা সফরের দলে ফিরেছেন কুপার কনোলিও। ২০২৫ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে অভিষেক হওয়া এই ব্যাটিং অলরাউন্ডার অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত একটি টেস্ট, ১২টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলেছেন।

দেড় বছর পর টেস্ট দলে ফেরার সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমান। ২০২৩ সালে টেস্ট অভিষেকের পর পাঁচ ম্যাচে তার শিকার ২৫ উইকেট।

এদিকে ২০২১ সালে টেস্ট অভিষেক হওয়া মাইকেল নেসারও ফিরেছেন দলে। পাঁচ টেস্টে অস্ট্রেলিয়ার এই বোলিং অলরাউন্ডারের রয়েছে ২২ উইকেট ও ১৩১ রান।

আগামী ২৪ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করবে অস্ট্রেলিয়া। এরপর ৯ অক্টোবর শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।

অস্ট্রেলিয়ার টেস্ট দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, জশ ইংলিস, ম্যাথু কুনেমান, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, নাথান লায়ন, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক ও বাউ ওয়েবস্টার।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের ভাতা: ২০–২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে লাবুশেন, ফিরলেন কুনেমান-নেসার

Update Time : ০৮:১৬:০১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬