ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা

জরুরি মেরামতে ৩ দিন বন্ধ থাকবে কালিরখাল বেইলী সেতু

জরুরি মেরামত কাজের জন্য লক্ষ্মীপুর-চর আলেকজান্ডার-সোনাপুর সড়কের কালিরখাল বেইলী সেতুতে তিন দিন সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।

সোমবার লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) লক্ষ্মীপুর সড়ক বিভাগের আওতাধীন জেড-১৪০৫ নম্বর সড়কের ৪২+৩৫০ মিটার চেইনেজে অবস্থিত কালিরখাল বেইলী সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির জরুরি মেরামত কাজ সম্পন্ন করার জন্য আগামী ১২ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টা থেকে ১৪ সেপ্টেম্বর সোমবার রাত ৮টা পর্যন্ত সেতুটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে।

এ সময়ে লক্ষ্মীপুর থেকে চর আলেকজান্ডার হয়ে সোনাপুরে চলাচলকারী যানবাহন ও সাধারণ যাত্রীদের বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সওজ কর্তৃপক্ষ।

সেতুটি বন্ধ থাকার কারণে সাময়িকভাবে যাত্রী ও যানবাহনকে ভোগান্তিতে পড়তে হতে পারে। এ জন্য লক্ষ্মীপুর সড়ক বিভাগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

জরুরি মেরামতে ৩ দিন বন্ধ থাকবে কালিরখাল বেইলী সেতু

Update Time : ০৮:১৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬