ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফ্যামিলি কার্ডের ভাতা: ২০–২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ মডেল মসজিদ পরিচালনায় নতুন নীতিমালা জারি, থাকছে শিক্ষা ও জনসচেতনতা কার্যক্রম ধরলার ভাঙনে জগমনের চর বিপর্যস্ত, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন লাইসেন্স ছাড়াই পেমেন্ট সেবা, ২২টি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কনফুসিয়াস ইনস্টিটিউট মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১৫ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল যশোরে ট্রেনের ধাক্কায় ইজিবাইক দুমড়ে মুচড়ে নিহত দুই  যশোরবাসী নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে : প্রতিমন্ত্রী অমিত অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলারের কাছাকাছি

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লামিনে ইয়ামালের জোড়া গোলের সুবাদে স্প্যানিশ লিগে টানা চতুর্থ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান এককভাবে দখল করেছে কাতালান ক্লাবটি।

ভ্যালেন্সিয়ার মাঠে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে বার্সেলোনা। ষষ্ঠ মিনিটেই লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় সফরকারীরা। লোপেজের বাড়ানো বল কাজে লাগিয়ে লক্ষ্যভেদ করেন এই তরুণ ফরোয়ার্ড।

এর দুই মিনিট পর আবারও বল জালে পাঠিয়েছিলেন ইয়ামাল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফারমিন লোপেজ। অ্যান্থনি গর্ডনের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ভেতর থেকে নিখুঁত শটে ভ্যালেন্সিয়ার জালে বল পাঠান তিনি।

প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সেলোনা। ৩৯ মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে ইয়ামালের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এর আগে অবশ্য দিমিত্রিয়েভস্কির দুর্দান্ত সেভে রক্ষা পায় ভ্যালেন্সিয়া।

দ্বিতীয়ার্ধে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা। বিরতির পরপরই লোপেজের পাস থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন রাফিনহা।

এরপর বেশ কিছু সুযোগ তৈরি করলেও চতুর্থ গোলের জন্য বার্সেলোনাকে অপেক্ষা করতে হয় ৭৯ মিনিট পর্যন্ত। দানি ওলমোর পাস থেকে শক্তিশালী শটে গোল করেন পেদ্রি।

ম্যাচের শেষ দিকে আবারও গোলের দেখা পান ইয়ামাল। ৮৪ মিনিটে দানি ওলমোর সহায়তায় দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। তাতে ৫-০ গোলের বড় জয় নিশ্চিত করে বার্সেলোনা।

এই জয়ে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আলাভেস। অন্যদিকে সমান চার ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে ভ্যালেন্সিয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডের ভাতা: ২০–২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ

ইয়ামালের জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

Update Time : ০৮:২১:১৩ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬