ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা

গভীর রাতে সড়ক ঢালাই কাজ পরিদর্শনে পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা

সড়ক উন্নয়নকাজে নির্মাণমান ও স্বচ্ছতা নিশ্চিত করতে গভীর রাতে সরেজমিনে ঢালাই কাজ পরিদর্শন করেছেন নেত্রকোণা পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব, শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা।

সোমবার রাত ১১টার দিকে শিশুকন্যাকে সঙ্গে নিয়ে নেত্রকোণা জেলা শহরের ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুল গেট পর্যন্ত চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শন করেন তিনি। এ সময় নির্মাণকাজের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণের পাশাপাশি ব্যবহৃত উপকরণ ও কাজের মান ঠিক রয়েছে কি না, তা সরেজমিনে দেখেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ইসলামপুর মোড় থেকে চন্দ্রনাথ স্কুল গেট পর্যন্ত প্রায় ২৯০ মিটার সড়কের উন্নয়ন ও ঢালাইয়ের কাজ চলছে। নির্মাণকাজ যথাযথ নিয়ম ও নির্ধারিত মানদণ্ড অনুসরণ করে সম্পন্ন হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই রাতে ঘটনাস্থলে উপস্থিত হন পৌর প্রশাসক।

এর আগে দিনের বেলাতেও তিনি ওই সড়কের রড বাইন্ডিংসহ নির্মাণকাজের বিভিন্ন আনুষঙ্গিক বিষয় পরিদর্শন করেন। কাজের প্রতিটি পর্যায়ে নজরদারি রাখার পাশাপাশি নির্মাণের স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুন মুন জাহান লিজা বলেন, নারী হিসেবে নয়, একজন দায়িত্বশীল কর্মকর্তা হিসেবেই তিনি নির্মাণকাজ তদারকি করছেন। তাঁর মতে, দায়িত্ব পালনে জেন্ডার নয়, জনগণের প্রতি দায়বদ্ধতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কাজের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি জানান, ঢালাইয়ের আগে রড বিছানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন, যাতে সাধারণ মানুষও কাজের বিষয়ে মতামত দিতে পারেন। কোনো ত্রুটি বা অসঙ্গতি চোখে পড়লে তা সংশোধনের সুযোগ রাখার কথাও জানান তিনি।

তিনি বলেন, “ঢালাইয়ের আগেই ছবি দিয়েছি। কেউ কোনো ত্রুটি ধরিয়ে দিলে সেটি সংশোধন করব। আমার সৎ সাহস আছে বলেই এই চ্যালেঞ্জ নিয়েছি।”

গভীর রাতে কাজ পরিদর্শনের কারণ জানতে চাইলে তিনি এটিকে জনগণ ও দায়িত্বের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, পদ ও দায়িত্ব অনুযায়ী জনগণের সেবা নিশ্চিত করা এবং সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়নকাজের গুণগত মান বজায় রাখাই তাঁর প্রধান লক্ষ্য।

রাতে একজন প্রশাসনিক কর্মকর্তার এ ধরনের সরেজমিন তদারকির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, উন্নয়নকাজে এমন সরাসরি নজরদারি থাকলে কাজের মান ও জবাবদিহিতা আরও বাড়বে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

গভীর রাতে সড়ক ঢালাই কাজ পরিদর্শনে পৌর প্রশাসক মুন মুন জাহান লিজা

Update Time : ১১:৩৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬