ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও ডাটা অ্যানালিটিক্স সংযুক্তির নীতিগত অনুমোদন

দেশের বিদ্যমান ইমিগ্রেশন ব্যবস্থাকে আধুনিকায়নের উদ্যোগ হিসেবে ই-ভিসা, ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ই-টিএ), অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম (এপিআইএস), প্যাসেঞ্জার নেম রেকর্ড (পিএনআর) এবং সার্বভৌম ডাটা অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম যুক্ত করার প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।

আজ সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন ব্যবস্থার সঙ্গে এসব প্রযুক্তি ও তথ্য বিশ্লেষণ ব্যবস্থা সংযুক্ত করার প্রস্তাব উত্থাপন করে।

সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮(২) ধারা অনুসরণ করে বিকল্প ক্রয় পদ্ধতির আওতায় সরাসরি চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

সংশ্লিষ্টদের আশা, আধুনিক প্রযুক্তিনির্ভর এসব ব্যবস্থা ইমিগ্রেশন প্রক্রিয়ায় যাত্রীদের তথ্য ব্যবস্থাপনা আরও কার্যকর করবে। একই সঙ্গে যাত্রীদের আগাম যাচাই-বাছাই, ঝুঁকি শনাক্তকরণ এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

ইমিগ্রেশন ব্যবস্থায় ই-ভিসা ও ডাটা অ্যানালিটিক্স সংযুক্তির নীতিগত অনুমোদন

Update Time : ১১:০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬