ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
রাজৈরে ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক রাজৈরে সংঘর্ষের আশঙ্কা, পুলিশের অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড গেইলকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড প্রিটোরিয়াসের বরগুনায় শুরু ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসব ‘ওই মানুষগুলোকে মরতে দিতে পারি না’: হামলার পরও বিমান বাঁচালেন পাইলট বাল্যবিবাহ ও গোপন বহুবিবাহ ঠেকাতে অনলাইনে আসছে বিবাহ-তালাক নিবন্ধন ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খালে পরিচ্ছন্নতা অভিযান থাইল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে এশিয়ান গেমসে সপ্তম বাংলাদেশ ৯০ কেজি গাঁজাসহ আটক ১, পালিয়ে গেছে আরও দুইজন
ল্যাবের উদ্ভাবন বাজারে নিতে হবে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধনে প্রধানমন্ত্রী

দেশীয় উদ্ভাবনকে গবেষণাগারের গণ্ডি পেরিয়ে বাণিজ্যিক উৎপাদনে নিয়ে যাওয়ার পাশাপাশি সরাসরি বাজারের সঙ্গে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার সকালে রাজধানীর বিজয় সরণির নভোথিয়েটারে তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান। ‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্য নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে।

আয়োজকরা জানান, দেশীয় উদ্ভাবক ও উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিনিয়োগকারী, শিক্ষাপ্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়ে তোলাই এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

মেলায় সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, ৭৩টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, স্বতন্ত্র গবেষক, শিক্ষার্থী, স্টার্টআপ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (এসএমই) এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশসহ বিভিন্ন খাতের এক হাজারের বেশি উদ্ভাবন এখানে প্রদর্শন করা হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, দেশের বিভিন্ন প্রান্তে সম্ভাবনাময় প্রযুক্তি ও নতুন ধারণার জন্ম হলেও নীতি সহায়তার ঘাটতি, প্রাথমিক অর্থায়নের সংকট এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার অভাবে অনেক উদ্ভাবন বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে পারে না। এসব বাধা দূর করার পাশাপাশি উদ্ভাবকদের মেধাস্বত্ব সুরক্ষা এবং প্রযুক্তির বাণিজ্যিক সম্প্রসারণের সুযোগ তৈরি করাকে মেলার অন্যতম লক্ষ্য হিসেবে দেখছেন আয়োজকরা।

মেলার দ্বিতীয় দিনে স্বাস্থ্যসেবা খাতকে গুরুত্ব দিয়ে ‘সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন: সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক একটি আন্তর্জাতিক সেশন অনুষ্ঠিত হবে। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কম ব্যয়ে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে পারে—এমন প্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে সেখানে আলোচনা হবে। সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের।

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) এবং ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফআইসিসিআই)। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ আয়োজনে কারিগরি অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

রাজৈরে ৩০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তি আটক

ল্যাবের উদ্ভাবন বাজারে নিতে হবে

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধনে প্রধানমন্ত্রী

Update Time : ০৯:৫৭:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬