ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২: আজ থেকে শুরু রেজিস্ট্রেশন লালন মাজার থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ, গাড়ি ভাঙচুর আফগানিস্তান টেস্টে শান্ত খেলবেন কি না, সিদ্ধান্ত মেডিকেল টিমের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল, জেনে নিন নতুন সূচি ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস, সপ্তাহজুড়ে নানা আয়োজন বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের উদ্যোগ জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও শক্তিশালী করা জরুরি।

রোববার দুপুরে বঙ্গভবনে দেশের ৩৩টি জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংয়ে বৈঠকের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, স্থানীয় সরকার হচ্ছে গণতন্ত্রের অন্যতম প্রধান শক্তি। জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহি ও অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা পরিষদসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

বৈঠকে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট আমলে রেখে যাওয়া দুর্নীতি ও অনিয়ম থেকে বেরিয়ে আসতে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ও সতর্কভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।

সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসকরা তাদের পদমর্যাদা বৃদ্ধি এবং বিভিন্ন সুযোগ-সুবিধাসহ বেশ কিছু দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। জবাবে রাষ্ট্রপতি তাদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং জনগণের অংশগ্রহণ বাড়াতে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার এবং দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে চলা আন্দোলনে জেলা পরিষদের প্রশাসকদের সক্রিয় ভূমিকার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন রাষ্ট্রপতি।

পাশাপাশি জেলা পরিষদগুলোর উন্নয়ন কার্যক্রমে গতি আনা, স্থানীয় পর্যায়ে নাগরিক সেবা আরও সহজলভ্য করা এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে প্রশাসকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

Update Time : ০৩:১৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬