ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

গোসাইরহাটে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি রায়হান গ্রেপ্তার

শরীয়তপুরের গোসাইরহাটে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি রায়হান তালুকদারকে (৩০) গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অভিযান চালিয়ে র‍্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্প ও র‍্যাব-১০-এর যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ দল তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রায়হান গোসাইরহাট উপজেলার পূর্বের চর এলাকার আলাউদ্দিন ওরফে মনা তালুকদারের ছেলে।

র‍্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী গোসাইরহাটে একটি পরিবারের গৃহকর্মী হিসেবে কাজ করতেন। মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রায়হান টিস্যু দিয়ে তার মুখ চেপে ধরেন। একপর্যায়ে কিশোরী অচেতন হয়ে পড়লে তাকে পাশের একটি পানের বরজে নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় কিশোরীকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গোসাইরহাট থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয়।

র‍্যাবের দাবি, মামলা হওয়ার পর রায়হান এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। গ্রেপ্তার এড়াতে তিনি বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করছিলেন। এদিকে র‍্যাব-৮-এর মাদারীপুর ক্যাম্প তার অবস্থান শনাক্তে ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত সহায়তায় রায়হানের অবস্থান শনাক্তের পর র‍্যাব-৮ ও র‍্যাব-১০ যৌথ অভিযান চালিয়ে গেন্ডারিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রায়হানকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

গোসাইরহাটে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি রায়হান গ্রেপ্তার

Update Time : ০৭:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬