ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ দুর্গাপূজায় টানা ৮ দিন বন্ধ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদার গ্রেপ্তার

পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার হিসেবে সন্দেহভাজন মান্নু হাওলাদার (৫৪)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৮, সিপিএসসি ও সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার মান্নু হাওলাদার মাদারীপুর জেলার শিবচর থানার উত্তর বাখরেরকান্দি এলাকার বাসিন্দা। তার বাবার নাম গণি হাওলাদার এবং মায়ের নাম জরিনা বিবি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট ভোররাত আনুমানিক ৪টা ৪০ মিনিট থেকে ৫টা ৩০ মিনিটের মধ্যে পিরোজপুর সদর থানার ১ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণকাঠী এলাকায় একটি বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৭ থেকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির কেচি গেট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে ডাকাতরা বাড়ি থেকে প্রায় ৪ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী এমরান শেখ (৩০) পিরোজপুর সদর থানায় ডাকাতির মামলা করেন।

মামলার তদন্তে মান্নু হাওলাদারকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে তাকে গ্রেপ্তারে র‍্যাব-৮-এর সহযোগিতা চায় পিরোজপুর সদর থানা পুলিশ। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮ গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গ্রেপ্তার মান্নু হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে র‍্যাব নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছে সংস্থাটি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীতে আ.লীগ-জাতীয় পার্টির নেতাদের সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

পিরোজপুরের চাঞ্চল্যকর ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত সরদার মান্নু হাওলাদার গ্রেপ্তার

Update Time : ০৭:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬