ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কার্যক্রম দেখতে ১৮০ কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ ভারতে পালানোর সময় সাতক্ষীরায় কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার শার্শায় গাছের সঙ্গে কাভার্ড ভ্যানের ধাক্কা, হেলপার নিহত “ডেঙ্গুতে খাবারই শক্তি: রোগীর খাদ্যতালিকায় যা রাখবেন, যা এড়িয়ে চলবেন” যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা আন্তর্জাতিক ফায়ার ম্যারাথন-১০২: আজ থেকে শুরু রেজিস্ট্রেশন

প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ: মার্কিন রাষ্ট্রদূত

প্রযুক্তির ব্যবহার, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ করে বাংলাদেশের শিল্প খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন ঢাকা ইপিজেডে এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেডের নতুন ‘স্মার্ট ওয়্যারহাউজ’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, প্রযুক্তি, দক্ষতা ও বিনিয়োগের মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। এ ধরনের বিনিয়োগ ও সহযোগিতা দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও বিস্তৃত করার সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে জানানো হয়, তৈরি পোশাক ও ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় লেবেলসহ বিভিন্ন পণ্য দ্রুত সরবরাহের লক্ষ্যে ৮৩০ বর্গমিটার আয়তনের আধুনিক এ গুদামটি স্থাপন করা হয়েছে। ডিজিটাল ও স্বয়ংক্রিয় প্রযুক্তিনির্ভর এই ওয়্যারহাউজে একসঙ্গে প্রায় ২৫ হাজার কার্টন পণ্য সংরক্ষণ করা যাবে। পণ্য গ্রহণ থেকে শুরু করে অর্ডার অনুযায়ী সংগ্রহ, প্যাকেজিং এবং সরবরাহ—পুরো প্রক্রিয়াই স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হবে।

স্মার্ট ওয়্যারহাউজ উদ্বোধনের আগে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা ইপিজেডের জোন কার্যালয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে দুই দেশের মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করা হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান বলেন, প্রযুক্তিনির্ভর বিনিয়োগ ইপিজেডের শিল্পপ্রতিষ্ঠানগুলোর উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি দেশের সামগ্রিক রপ্তানি সক্ষমতা শক্তিশালী করতে ভূমিকা রাখছে।

প্যাক্সার বাংলাদেশ লিমিটেড ২০০৩ সাল থেকে ঢাকা ইপিজেডে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের পরিমাণ প্রায় ৮১ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সেখানে প্রায় ১ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ

প্রযুক্তি ও দক্ষতা বাড়িয়ে শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির সুযোগ: মার্কিন রাষ্ট্রদূত

Update Time : ০৮:০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬