ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ পঞ্চগড়ে রিকশাচালক আল আমিন হত্যা মামলায় সাবেক এমপি মুক্তা গ্রেপ্তার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ এশিয়ার বড় বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, বহুমুখীকরণের নতুন সম্ভাবনা

চট্টগ্রামের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নসিমন চালক নিহত, আহত ৩

সংগৃহীত ছবি

 সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা এলাকায় একটি স্ক্র্যাপের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মো. আরমান হোসেন নামে এক নসিমন চালক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন দোকানের মালিক মো. কামাল হোসেন ও কর্মচারী মো. হেলাল। আর একজনের নাম পরিচয় পাওয়া যায়নি।

আজ শনিবার দুপুর আড়াইটার দিকে কুমিরা মাজার গেট এলাকায় ‘ইসমাইল আয়রন মাট’ নামের স্ক্র্যাপের দোকানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে কুমিরার ওই স্ক্র্যাপের দোকানে লোহা কাটার জন্য নসিমন করে ৮টি গ্যাসের সিলিন্ডার আনা হয়। বোতলগুলো নিচে নামানোর সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে টিনশেড দোকানের উপরের অংশ উড়ে যায়। এতে নসিমন চালক আরমান হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। দোকানের মালিক ও কর্মচারীসহ তিনজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আহসান আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। এর আগেই নিহত ও আহতদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে(চমেক) নিয়ে যাওয়া হয়।
‎
সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি মহিনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত তিনজন চিকিৎসাধীন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু

চট্টগ্রামের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নসিমন চালক নিহত, আহত ৩

Update Time : ০৫:০০:২৫ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬