ঢাকা ০১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
প্রযুক্তি খাতে বিনিয়োগ ও দক্ষ কর্মসংস্থান বাড়াতে নীতি পর্যালোচনা করবে সরকার ২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপার কাজ দেখতে রাতে ছয় প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার দুই তরুণী ফ্যামিলি কার্ডের ভাতা: ২০–২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ মডেল মসজিদ পরিচালনায় নতুন নীতিমালা জারি, থাকছে শিক্ষা ও জনসচেতনতা কার্যক্রম ধরলার ভাঙনে জগমনের চর বিপর্যস্ত, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন লাইসেন্স ছাড়াই পেমেন্ট সেবা, ২২টি অনলাইন প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কনফুসিয়াস ইনস্টিটিউট মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে বাসের ধাক্কা, আহত ১৫ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বেনাপোলে যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের মিছিল

২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপার কাজ দেখতে রাতে ছয় প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

 ২০২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বিতরণযোগ্য পাঠ্যবই ছাপার কাজের অগ্রগতি ও গুণগত মান সরেজমিনে দেখতে রাজধানীর ছয়টি ছাপাখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার দিবাগত রাত ১২টার পর কোনো পূর্বঘোষণা ছাড়াই ঢাকার বিভিন্ন এলাকায় অবস্থিত ছাপাখানাগুলোতে যান তিনি। পরিদর্শন করা প্রেসগুলো হলো—মৌসুমী অফসেট প্রেস, ফাইজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।

পরিদর্শনের সময় মন্ত্রী বিভিন্ন প্রেসে চলমান পাঠ্যবই মুদ্রণের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি বই তৈরিতে ব্যবহৃত কাগজ ও কালির মান, বাঁধাইয়ের কাজ এবং মুদ্রণ কার্যক্রমের অগ্রগতি খতিয়ে দেখেন। পাশাপাশি সংশ্লিষ্ট ছাপাখানার কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কথা বলে কাজের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।

এ সময় শিক্ষামন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন। বই ছাপার প্রতিটি ধাপে নির্ধারিত মান বজায় রাখার পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

সরকারের বিনামূল্যের পাঠ্যবই বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষের বই প্রস্তুতের কাজ এগিয়ে চলছে। এ কার্যক্রমে সময়ানুবর্তিতা ও মুদ্রণের মান নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার কথা জানান সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তি খাতে বিনিয়োগ ও দক্ষ কর্মসংস্থান বাড়াতে নীতি পর্যালোচনা করবে সরকার

২০২৭ শিক্ষাবর্ষের বই ছাপার কাজ দেখতে রাতে ছয় প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন

Update Time : ০৫:৫৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬