ঢাকা ০৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমস হকিতে নবম বাংলাদেশ ‘বিশ্বস্ত ডিভাইস, অনুমোদিত সফটওয়্যার, সুরক্ষিত মিশন’ প্রতিপাদ্যে বিমান বাহিনীতে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড

ঢাকায় টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল

  • নিউজ ডেস্ক
  • Update Time : ১২:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ১০০ Time View

পাকিস্তান জাতীয় ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে । আজ সকালে স্কোয়াডের প্রথম বহর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল শেষে টেস্ট দলের বাকি সদস্যরা বাংলাদেশে পা রাখবেন। সেই তালিকায় আছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজমও।

চার নতুন মুখ নিয়ে বাংলাদেশ সফরের জন্য টেস্ট দল সাজিয়েছে পাকিস্তান। প্রথমবারের মত পাকিস্তান টেস্ট দলে ডাক পেয়েছেন আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন শান মাসুদ। নতুন টেস্ট কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। বাংলাদেশ সিরিজ দিয়ে কোচ হিসেবে পথচলা শুরু হবে সরফরাজের।

৮ মে থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। এই টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্রের অংশ।

এখন পর্যন্ত টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে ২টি করে ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। ১টি করে হার ও ড্র’তে ১৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টম স্থানে আছে বাংলাদেশ। ১টি করে জয়-হারে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে পাকিস্তান।

পাকিস্তান টেস্ট দল : শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটরক্ষক), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বীর মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদনের সময় বাড়ল, সুযোগ ৭ অক্টোবর পর্যন্ত

ঢাকায় টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল

Update Time : ১২:২৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬