ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

আগামীকাল মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক ও বালিকা উভয় বিভাগের ফাইনাল আগামীকাল অনুষ্ঠিত হবে। বালক বিভাগে ফাইনাল নিশ্চিত করেছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং সানিডেইল। বালিকা বিভাগের ফাইনালে খেলবে সানিডেইল এবং ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত বালক বিভাগের প্রথম সেমিফাইনালে নির্ঝর ক্যান্টনমেন্ট ৬-২ গোলে নৌবাহিনী কলেজকে এবং দ্বিতীয় সেমিফাইনালে মতিঝিল মডেলকে ৫-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে সানিডেইল।

অপরদিকে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে ৬-২ গোলে হারিয়ে ফাইনালে ওঠে সানিডেইল। দ্বিতীয় সেমিফাইনালে ভিকারুননিসা ৭-২ গোলে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

আগামীকাল বালিকা বিভাগের ফাইনাল দুপুর ১২:০০ টায় এবং বালক বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে দুপুর ১:০০ টায়। ফাইনালের আগে সকালে অনুষ্ঠিত হবে দুই বিভাগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

আগামীকাল মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল

Update Time : ১২:৩০:২৫ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬