ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন

শেরপুর জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন ‘ফ্রিল্যান্সিং’ প্রশিক্ষণের ৮ম ব্যাচ এবং ‘এআই’ প্রকল্পের ২য় ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের নাগপাড়ায় ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং’ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব উল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহের হোসেন এবং ‘ই-লার্নিং অ্যান্ড আর্নিং’ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশিদ, ই-লার্নিং অ্যান্ড আর্নিংয়ের কো-অর্ডিনেটর রাকিবুল হাসান রাসেল, লার্নিং অ্যান্ড আর্নিংয়ের ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো. শাহরিয়ার, সিফাতুজ্জামান সিফাত এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ সংশ্লিষ্টরা।

আয়োজক সূত্রে জানা গেছে, নতুন ব্যাচে ফ্রিল্যান্সিং বিষয়ে ৭৫ জনকে তিন মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি এআই প্রকল্পের আওতায় ২৫ জন প্রশিক্ষণার্থীকে দুই মাস মেয়াদি প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জন এবং অনলাইনভিত্তিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন

Update Time : ০৭:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬