ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ থেকে পদত্যাগ করেছেন সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ। তার পদত্যাগের পর আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে।

আজ সংসদ ভবনের ট্যানেলে সাংবাদিকদের এ তথ্য জানান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

স্পিকার জানান, ফেরদৌসী আহমেদ তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। সংবিধানের বিধান অনুযায়ী পদত্যাগপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আসনটি শূন্য হয়েছে।

তিনি আরও জানান, পদত্যাগের বিষয়টি গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে। গেজেট প্রকাশের পর বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। একই সঙ্গে আজ থেকেই পদত্যাগ কার্যকর হয়েছে বলে জানান স্পিকার।

এদিকে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও ফেরদৌসী আহমেদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য হয়েছে। সংবিধানের ৬৭(২) অনুচ্ছেদ অনুযায়ী, আজকের তারিখেই আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ

Update Time : ০৮:০১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬