ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা, পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া শেরপুরে ফ্রিল্যান্সিং ও এআই প্রশিক্ষণের নতুন ব্যাচের উদ্বোধন ধুনটে চুরির তিন ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার ৯৪ স্মার্টফোন উদ্ধার, গ্রেফতার ৮ ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারকে ‘ঐতিহাসিক বিজয়’ বলল ইরানের বিপ্লবী গার্ড নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধ বালু উত্তোলন, ঝুঁকিতে তীর রক্ষা বাঁধ হোটেল বন্ধ, ভাড়া দ্বিগুণ—ভারতের কলকাতায় বিপাকে বাংলাদেশি রোগী-পর্যটক মানিকগঞ্জে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আমন ধানের আবাদ

ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন

ইরাকে রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রের অবসান ঘটাতে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আগামী বছরের ৩০ জুনের মধ্যে অস্ত্র সমর্পণের সময়সীমা নির্ধারণ করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি নতুন এই সময়সীমা ঘোষণা করেন। দেশটিতে মার্কিন নেতৃত্বাধীন জোটের মিশন শেষ হওয়ার পরপরই এ ঘোষণা এলো।

বাগদাদ থেকে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ৩০ সেপ্টেম্বরকে সময়সীমা হিসেবে বিবেচনা করা হলেও পরে তা পরিবর্তন করা হয়।

এক বিবৃতিতে জায়েদি বলেন, রাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে থাকা অস্ত্রের বিষয়টি সমাধানে ১ অক্টোবরকে গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখা হচ্ছে। নির্ধারিত কর্মপরিকল্পনা ও সম্মত সময়সূচি অনুসরণ করে আগামী ৩০ জুনের মধ্যে এ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশটিতে অস্ত্রের ওপর রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠা এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকা অস্ত্রের বিষয়ে একটি নির্দিষ্ট সমাধানে পৌঁছানোর প্রচেষ্টা আরও স্পষ্ট হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

মিরপুর ফায়ার স্টেশনে ১২ তলা আবাসিক ভবনের নির্মাণকাজ উদ্বোধন

ইরাকে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র সমর্পণের নতুন সময়সীমা ৩০ জুন

Update Time : ০৮:০৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬