ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী ও যাত্রী আটক ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৭ বিশ্বকাপ শুরু বাংলাদেশের তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাতের ঘোষণা চিফ হুইপের ৪৩ বছর পর আদালতের নির্দেশে জমি ফিরে পেলেন প্রকৃত মালিক আইসিইর গুলিতে আহত ভেনেজুয়েলীয়ের অস্ত্রোপচার, মেরুদণ্ডের কাছ থেকে বের হলো গুলি মদিনার বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, হুথিদের দায়ী সৌদি জোট জ্বালানি তেল ও বন্ড ইয়েল্ডের চাপে এশিয়ার শেয়ারবাজারে পতন মালয়েশিয়াগামী বোটে বিপদ, ৭৬ জনকে উদ্ধার করল নৌবাহিনী; আটক ১১ পাচারকারী

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী ও যাত্রী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস।

শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আটক বিমানকর্মীর নাম ওবায়দুর রহমান। তবে আটক অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

কাস্টমস কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহযোগিতা এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমানবন্দরের এয়ারপোর্ট ইউনিট ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, অর্থাৎ প্রায় ১ দশমিক ০৫ কেজি। কাস্টমসের হিসাবে এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুরের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এক যাত্রীকেও আটক করা হয়।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে এনবিআর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলার অভিযোগে সাবেক এমপির বিরুদ্ধে মামলা

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমানকর্মী ও যাত্রী আটক

Update Time : ০৬:০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬