ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর ৯ জেলায় শুরু বিএনসিসি-আনসার-স্কাউটসের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল হাম-রুবেলা টিকাদানে ইমাম-খতিবদের সম্পৃক্ত করার আহ্বান ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে পোস্টাল ভোটে নিবন্ধন ২৮৭ ভোটারের বারমুডা থেকে বোস্টনগামী মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬ শার্শা ও বেনাপোলে  ৩২ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

বারমুডা থেকে বোস্টনগামী মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশে যাত্রা করা একটি মেডিকেল পরিবহন বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করেছে মার্কিন কোস্ট গার্ড। তবে বিমানটিতে থাকা ছয় আরোহীর এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার মার্কিন কোস্ট গার্ড জানায়, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাদের একটি গালফস্ট্রিম জি১০০ বিমানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর দেয়। বিমানটির টেইল নম্বর ছিল সি-জিআরজেপি।

পরবর্তীতে কোস্ট গার্ডের উদ্ধারকারী দল বিমানটির সঙ্গে সংশ্লিষ্ট একটি ধ্বংসাবশেষের অবস্থান শনাক্ত করে। নিখোঁজদের সন্ধানে সমুদ্রে অনুসন্ধান অভিযান অব্যাহত রয়েছে।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বিমানটিতে চারজন কানাডীয় এবং দুজন বারমুডার নাগরিক ছিলেন। কানাডাভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স পরিচালিত বিমানটিতে ছিলেন দুই পাইলট, দুই চিকিৎসাকর্মী, একজন রোগী এবং রোগীর পরিবারের একজন সদস্য।

কোম্পানিটির একজন মুখপাত্র জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়।

ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্স বিভিন্ন দেশ থেকে রোগীকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া এবং জরুরি চিকিৎসা পরিবহনের কাজে বিমান পরিচালনা করে থাকে।

নিখোঁজ ছয় আরোহীর সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চালিয়ে যাচ্ছে মার্কিন কোস্ট গার্ড। ঘটনার সর্বশেষ পরিস্থিতি জানাতে রোববার সকালে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ

বারমুডা থেকে বোস্টনগামী মেডিকেল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, নিখোঁজ ৬

Update Time : ০৫:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬