ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আফগানিস্তান টেস্টে শান্ত খেলবেন কি না, সিদ্ধান্ত মেডিকেল টিমের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল, জেনে নিন নতুন সূচি ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস, সপ্তাহজুড়ে নানা আয়োজন বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের উদ্যোগ জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর ৯ জেলায় শুরু বিএনসিসি-আনসার-স্কাউটসের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ঐতিহাসিক প্রীতি ফুটবল ম্যাচে ভারতের বিপক্ষে বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। স্বাগতিক ভারতকে ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

ব্রাজিলের হয়ে জোড়া গোল করেছেন স্যামুয়েল লিনো। এছাড়া এস্তেভাও ও পেদ্রো একটি করে গোল করেন। ম্যাচের দুই অর্ধেই দুটি করে গোল করেছে ব্রাজিল।

ফিফা র‍্যাংকিংয়ে ১৩৮তম অবস্থানে থাকা ভারত ম্যাচের শুরুতে বেশ কিছুক্ষণ ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয়। তবে ২৮ মিনিটে এস্তেভাওয়ের গোলে এগিয়ে যায় র‍্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে থাকা দলটি। ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে ভারতের জালে বল পাঠান তিনি।

প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল। ৪২ মিনিটে ডান দিক দিয়ে ভারতের বক্সে ঢুকে গোল করেন পেদ্রো। ফলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ধার বাড়ায় ব্রাজিল। ৫৮ মিনিটে পেদ্রোর পাস কাজে লাগিয়ে চিপ শটে নিজের প্রথম গোল করেন লিনো। এতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

এরপর গোল শোধের সুযোগ পেয়েছিল ভারত। ৬৪ মিনিটে রায়ান উইলিয়ামসের শট ঠেকিয়ে দেন ব্রাজিলের গোলরক্ষক পেদ্রো মরিসকো। কয়েক মিনিট পর আরও বড় সুযোগ নষ্ট করেন ভারতের মানবীর সিং। গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি তিনি।

নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। ভারতের ডি-বক্সে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন লিনো। শেষ পর্যন্ত ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও দ্বিতীয় ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেয়েছিল আনচেলত্তির দল।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তান টেস্টে শান্ত খেলবেন কি না, সিদ্ধান্ত মেডিকেল টিমের

ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

Update Time : ০৬:০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬