ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
আফগানিস্তান টেস্টে শান্ত খেলবেন কি না, সিদ্ধান্ত মেডিকেল টিমের অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল, জেনে নিন নতুন সূচি ৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস, সপ্তাহজুড়ে নানা আয়োজন বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্য বাড়াতে ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময়ের উদ্যোগ জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি মোকাবিলায় সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর ৯ জেলায় শুরু বিএনসিসি-আনসার-স্কাউটসের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান কারাগারে ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা

সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি আরামকোর ঘোষিত মূল্য সমন্বয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৮০ টাকা।

বিইআরসি আজ এক বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করেছে। নির্ধারিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে।

বিইআরসি জানিয়েছে, অক্টোবর মাসের জন্য প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজারমূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে এলপিজির দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

খুচরা পর্যায়ে বিভিন্ন আকারের সিলিন্ডারের দামও নির্ধারণ করেছে কমিশন। নতুন দর অনুযায়ী, সাড়ে ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজি ২ হাজার ২৯৬ টাকা, ১৬ কেজি ২ হাজার ৪৪৯ টাকা এবং ১৮ কেজি ২ হাজার ৭৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া ২০ কেজির সিলিন্ডার ৩ হাজার ৬১ টাকা, ২২ কেজি ৩ হাজার ৩৬৭ টাকা, ২৫ কেজি ৩ হাজার ৮২৭ টাকা, ৩০ কেজি ৪ হাজার ৫৯২ টাকা, ৩৩ কেজি ৫ হাজার ৫১ টাকা, ৩৫ কেজি ৫ হাজার ৩৫৭ টাকা এবং ৪৫ কেজির সিলিন্ডার ৬ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রিটেইলার পর্যায়ে ভোক্তাদের জন্য মূসকসহ বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা এলপিজির ভোক্তা পর্যায়ের দাম মূসকসহ প্রতি কেজি ১৪৯ টাকা ৩১ পয়সা করা হয়েছে।

তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি খাতের ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সাই থাকছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তান টেস্টে শান্ত খেলবেন কি না, সিদ্ধান্ত মেডিকেল টিমের

এলপিজির দাম বাড়ল, ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা

Update Time : ০৬:২১:৪২ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬