ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি চীনের অর্থায়নে ৮০০ কোটি টাকায় আড়িয়াল খাঁ নদে নির্মিত হচ্ছে সেতু মাদারীপুরে ৫০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ৩ মাদ্রাসার গাছ কাটার অভিযোগে সুপারের বিরুদ্ধে ১২ দপ্তরে স্থানীয়দের স্মারকলিপি ধানমন্ডি লেকের পুনঃখনন শুরু, গড়ে উঠছে ‘নজরুল সরোবর’ টাঙ্গাইলে ৩১ কেজি গাঁজাসহ মাইক্রোবাস আটক, পালিয়ে গেল চালক স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শিশুর ১০ এয়ারবাস কিনতে চুক্তিতে যাচ্ছে বিমান বাংলাদেশ

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

‘আপনার চোখকে ভালোবাসুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। চোখের যত্ন, দৃষ্টিশক্তি সংরক্ষণ এবং সময়মতো চিকিৎসা গ্রহণের বিষয়ে জনসচেতনতা বাড়াতে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন চক্ষু চিকিৎসক অংশ নেন।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে অফথালমোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওএসবি) কুমিল্লা শাখার উদ্যোগে নগরীর ঝাউতলা এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালিটি কুমিল্লা টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।

পরে টাউন হল মাঠে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, চোখের সুস্থতা বজায় রাখতে নিয়মিত সচেতনতার পাশাপাশি সময়মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। চোখের সামান্য সমস্যাকেও অবহেলা করলে তা পরবর্তীতে জটিল আকার নিতে পারে।

তারা বলেন, শিশুদের দৃষ্টিজনিত সমস্যা দ্রুত শনাক্ত করা গেলে প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই ভবিষ্যতের জটিলতা এড়ানো সম্ভব। এ জন্য শিশুদের চোখের সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।

বক্তারা আরও বলেন, ‘আপনার চোখকে ভালোবাসুন’—এই সচেতনতামূলক বার্তা শুধু বিশ্ব দৃষ্টি দিবসের কর্মসূচিতে সীমাবদ্ধ রাখলে হবে না। নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের চোখের যত্নের বিষয়েও সবাইকে সচেতন হতে হবে। দৃষ্টিশক্তিতে কোনো ধরনের সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং নিয়মিত চোখ পরীক্ষা করানোর আহ্বান জানান তারা।

আলোচনা সভায় বক্তব্য দেন ওএসবি কুমিল্লার উপদেষ্টা প্রফেসর ডা. জামাল নিজাম উদ্দিন আহামেদ, সভাপতি প্রফেসর ডা. মো. বেলাল, সাধারণ সম্পাদক ডা. এ এম আনিছুর রহমান, প্রফেসর ডা. মিজানুর রহমান, প্রফেসর ডা. নাজমুস সাদাত পিলু, প্রফেসর ডা. মোস্তফা কামাল মজুমদার, ডা. হাবিবুর রহমান, ডা. জিয়া উদ্দিন শিকদার, সহ-সাধারণ সম্পাদক ডা. মো. আরিফুল ইসলাম ও কোষাধ্যক্ষ ডা. আশিকুর রহমান ভূঁঞাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

ব্যাংকের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএর

কুমিল্লায় বিশ্ব দৃষ্টি দিবসে সচেতনতামূলক র‌্যালি

Update Time : ০৫:২৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬