ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ, সিরিজ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া জীবনরক্ষাকারী ওষুধের দাম সাধারণের নাগালে রাখার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের পাবনার ফরিদপুরে নকল দুধ তৈরির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা, একজনের কারাদণ্ড জাতীয় মহিলা ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপের শীর্ষে শিরিন, ওয়াদিফা ও দিবা বাগেরহাটে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’ সোনাগাজীতে মা ইলিশ রক্ষায় অভিযান, ৩ হাজার মিটার জাল জব্দ দীর্ঘ বিরতির পর মাঠে ফিরল ঘরোয়া হকি, শুরু প্রথম বিভাগ লীগ-২০২৬ কারিগরি ত্রুটিতে বিলম্ব, নিরাপদে ঢাকায় অবতরণ করল বিমানের ফ্লাইট বিজি ৪৩৬ বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২১১/৪ আফগানিস্তান, ১৩৫ রানে এগিয়ে টাইগাররা

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা ছড়িয়ে দিতে আয়োজন করা হচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’। ‘এক দৌড়, এক হৃদয়, এক বাংলাদেশ’ স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং অ্যাথলিট স্পোর্টস গিয়ারের আয়োজনে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা।

সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে ম্যারাথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মো. মাহবুবুল আলম।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এই আয়োজন চলবে। ১৪ ডিসেম্বর অংশগ্রহণকারী দৌড়বিদদের মধ্যে রানার কিট বিতরণ করা হবে। ১৫ ডিসেম্বর থাকছে কনসার্ট ও আকর্ষণীয় ড্রোন শো। আর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ভোর সাড়ে ৪টায় রাজধানীর ৩০০ ফিট সড়কে অনুষ্ঠিত হবে মূল ম্যারাথন প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিগগিরই অনলাইন নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এতে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল দৌড়বিদদের পাশাপাশি সার্কভুক্ত প্রতিটি দেশ থেকে অন্তত পাঁচজন করে আন্তর্জাতিক দৌড়বিদ অংশ নেবেন। এ ছাড়া আয়োজনের আকর্ষণ বাড়াতে বিশ্বখ্যাত কয়েকজন আন্তর্জাতিক দৌড়বিদের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এই আন্তর্জাতিক ম্যারাথন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বপরিমণ্ডলে আরও পরিচিত করে তুলবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে শরীরচর্চা, নিয়মিত দৌড় এবং সুস্থ জীবনযাপনে উৎসাহিত করবে।

অনুষ্ঠানে জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় তপু বর্মন ও শেখ মোরসালিনসহ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে আয়োজিত এই ম্যারাথন দেশীয় ও আন্তর্জাতিক দৌড়বিদদের মিলনমেলায় পরিণত হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে বাংলাদেশ, সিরিজ জয়ের লক্ষ্যে অস্ট্রেলিয়া

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘বাংলাদেশ আন্তর্জাতিক ম্যারাথন’

Update Time : ০৭:০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬