ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব খাগড়াছড়ির কৃষি ও হস্তশিল্পপণ্যের রপ্তানি বাড়াতে ইপিবির মতবিনিময় সভা সোমবার ইসি সভায় চূড়ান্ত হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ, হ্যাটট্রিক জয়ে শিরোপার লড়াইয়ে যুবারা রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল ফের নাকচ এমপি গাজী নজরুলের জামিন আবেদন শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে, ৫ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি শাসন জারি, চাপে ইমরান খানের দল চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৭০

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ডায়মন্ড, প্লাটিনাম, রুবি, স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মূল্যবান পাথর জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে কলকাতা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৯৬ ফ্লাইটে ঢাকায় আসা এক যাত্রীর কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।

কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম ও বিমানবন্দরে দায়িত্ব পালনকারী সি-শিফটের কর্মকর্তারা বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিলেন। এ সময় এক যাত্রী ইমিগ্রেশন সম্পন্ন করে ব্যাগেজ ঘোষণা ছাড়াই গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁর ব্যাগ স্ক্যান করা হয়।

স্ক্যানিংয়ে আচারের বয়ামের মধ্যে ধাতবজাতীয় পদার্থের উপস্থিতি শনাক্ত হয়। পরে ব্যাগেজ তল্লাশি করে ডায়মন্ড পাথর বসানো স্বর্ণ ও প্লাটিনামের অলংকারসহ বিভিন্ন ধরনের মূল্যবান পাথর উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া পণ্যের তালিকা

কাস্টমস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ডায়মন্ড পাথর সংযুক্ত ৩৮৯টি স্বর্ণের আংটি, যার ওজন ৪৭৮ গ্রাম। এ ছাড়া ১৫১টি প্লাটিনামের আংটি পাওয়া গেছে, যার ওজন ৪৫০ গ্রাম।

উদ্ধার হওয়া অন্যান্য সামগ্রীর মধ্যে রয়েছে ডায়মন্ড পাথর সংযুক্ত সাদা স্বর্ণের অলংকার, রুপার আংটি, স্বর্ণের লকেট, চেইন, নাকফুল, ৪৫ ক্যারেট ডায়মন্ড পাথর, পোখরাজ, রুবি ও অন্যান্য মূল্যবান পাথর। এ সময় ২৩টি জুয়েলারি সার্টিফিকেট কার্ডও জব্দ করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দ করা পণ্যের মোট ওজন ১ হাজার ৫৪ গ্রাম। স্বর্ণালংকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।

যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা

এ ঘটনায় সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে বলে এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিমানবন্দরে শুল্ক আইন বাস্তবায়ন এবং শুল্ক ফাঁকি দিয়ে পণ্য আনা প্রতিরোধে নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: 

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি বিকাশে আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি ৭০ লাখ টাকার স্বর্ণ, ডায়মন্ড ও প্লাটিনাম জব্দ

Update Time : ০৫:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬