ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত অর্ধশতাধিক চট্টগ্রামে ১২০ কোটি টাকার অনুদান দিচ্ছে জাইকা, হবে নতুন ল্যান্ডফিল যশোরে পরকীয়া সম্পর্ক ফাঁসের আশঙ্কায় স্বামী-স্ত্রীকে হত্যা, গ্রেফতার ২ আন্তঃসীমান্ত সহযোগিতা ও সৌহার্দ্য জোরদারে বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত চট্টগ্রামের অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার ভুয়া টিএ বিল, ‘ভগবান ডিউটি’ ও চাঁদা আদায়ের অভিযোগে আলোচনায় আরএনবি ইন্সপেক্টর সালামত চট্টগ্রামে যুবদল কর্মী হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ জৈব সার ব্যবহারে ভর্তুকি দেওয়ার দাবি, মাটির স্বাস্থ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান হত্যা ও মানবপাচার মামলার আসামি মুকিম ঢাকায় গ্রেপ্তার

রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল

ঢাকার রমনা জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টেনিস প্রতিযোগিতা। আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বালক বিভাগের বাছাইপর্বের খেলা।

আগামীকাল বাছাইপর্বের চারটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এসব ম্যাচে জয়ী খেলোয়াড়রা প্রতিযোগিতার মূলপর্বে খেলার সুযোগ নিশ্চিত করার লড়াইয়ে নামবেন। আগামী মঙ্গলবার থেকে শুরু হবে মূলপর্বের খেলা।

বাছাইপর্বের প্রথম ফাইনালে মুখোমুখি হবেন ভারতের সুভিগ্যা চৌধুরী ও চীনের তিয়ানিয় ফাং। সুভিগ্যা প্রথম রাউন্ডে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের মো. তানভীরকে ৬-২, ৬-৩ গেমে পরাজিত করেন।

অন্যদিকে, প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে খেলতে নামেন তিয়ানিয় ফাং। সেখানে তিনি শার্দুল খাওয়ালেকে ৭-৫, ৬-৪ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন।

দ্বিতীয় কোয়ালিফাইং ফাইনালে ভারতের এস হুসাইনের মুখোমুখি হবেন বাংলাদেশের মো. আকাশ হোসেন। হুসাইন প্রথম রাউন্ডে বাই পেয়ে দ্বিতীয় রাউন্ডে লি শাওয়ুয়ানকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।

অন্যদিকে, আকাশ হোসেনও প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে ভারতের মোহাম্মেদ আরিজ খানের বিপক্ষে কঠিন লড়াই করে ফাইনালে ওঠেন তিনি। ম্যাচের প্রথম দুই সেটে ১-৬ ও ৬-১ গেমের ফলাফলের পর টাইব্রেকারে আরিজ খানকে পরাজিত করেন আকাশ।

তৃতীয় বাছাইপর্বের ফাইনালে মুখোমুখি হবেন চীনের সিচেং ইয়াং ও শাওশুয়াইজিয়া শাও। সিচেং প্রথম রাউন্ডে ওয়াইল্ড কার্ড সুবিধায় ভারতের আয়ানকে ৬-২, ৬-১ গেমে হারান। পরের রাউন্ডে বাংলাদেশের রাজ ভোর ওবিনাশকে ৬-১, ৬-১ গেমে পরাজিত করেন তিনি।

অন্যদিকে, শাওশুয়াইজিয়া শাও প্রথম রাউন্ডে ওয়াইল্ড কার্ড নিয়ে বাংলাদেশের মুশফিকুর রহমান আপনকে ৬-০, ৬-১ গেমে হারান। দ্বিতীয় রাউন্ডে জাপানের তানি রিওমাকে ৬-৪, ৬-০ গেমে পরাজিত করে ফাইনালে ওঠেন তিনি।

বাছাইপর্বের চতুর্থ ও শেষ ফাইনালে চীনের জিয়াকুও লি খেলবেন জাপানের রিউনসুকে ইয়াগিনুমার বিপক্ষে। জিয়াকুও লি প্রথম রাউন্ডে বাই পাওয়ার পর দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের এম এ আল মাহিদকে ৬-১, ৬-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন।

অন্যদিকে, রিউনসুকে ইয়াগিনুমা প্রথম রাউন্ডে ভারতের আবান্দীপ চৌধুরীকে ৬-১, ৬-০ গেমে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডে সিঙ্গাপুরের জ্যাককে ৬-২, ৬-০ গেমে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন তিনি।

বাছাইপর্বের চার ফাইনালের মধ্য দিয়ে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনকারী খেলোয়াড়রা চূড়ান্ত হবেন। এরপর আগামী মঙ্গলবার থেকে শুরু হবে প্রতিযোগিতার মূলপর্বের লড়াই।

আরও ক্রীড়া সংবাদ পড়ুন: খেলাধুলা | তথ্যপ্রকাশ ডটকম

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

সীতাকুণ্ডে শিক্ষার্থীদের ৮ দফা দাবি বাস্তবায়নে কাজ শুরু, ১৫ মামলায় জরিমানা ৫৫ হাজার টাকা

রমনায় শুরু ৩৬তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০, কাল চার ফাইনাল

Update Time : ০৬:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬