ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি রাজৈরে স্কাউটসের BS ID ও সদস্য নিবন্ধনে নতুন নির্দেশনা, দায়িত্বে উপজেলা অ্যাডমিন রাজৈরে পুলিশের অভিযানে ৭০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ প্রতিটি ইউনিয়নের প্রধান সড়কের নাম হবে ‘গ্রাম পুলিশ সড়ক’, রোপণ করতে হবে এক হাজার গাছ সেনেগালের উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৫ সিএমপি’র ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার বিশ্ববাজারে বাংলাদেশের মাছের পরিচিতি বাড়াতে চাই: ডিসি জাহিদ ছাতকে প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ক্ষুব্ধ পরীমনি, দেখালেন মিডল ফিঙ্গার বীর চট্টলায় ইনকিলাব মঞ্চের ‘মেহফিল-এ-ইনকিলাব’, প্যারেড ময়দানে হাজারো মানুষের ঢল
সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি

সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও পরিবর্তিত সময়সূচি যথাসময়ে যাত্রীদের জানানো হবে।

এদিকে, জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত অথবা বাংলাদেশে ফেরার ক্ষেত্রে যাত্রীদের জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

ফ্লাইট স্থগিতের কারণে ভ্রমণ পরিকল্পনায় সমস্যায় পড়া যাত্রীদের টিকিট ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে অব্যাহত হামলার পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ফ্লাইট স্থগিতের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিদ্যমান অধিক্ষেত্র বহালের দাবিতে নিকাহ্ রেজিস্ট্রারদের মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি

সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত

Update Time : ০৫:৩৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬