ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে লিখিত পরীক্ষা শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার টিকার আওতা বাড়াতে ৪–৮ বছর বয়সী মেয়েদের এইচপিভি টিকা দেওয়ার পরামর্শ ডব্লিউএইচওর সৌদি আরবে নিরাপত্তা ঝুঁকি: ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ ও ঢাকা-দাম্মাম রুটে বিমানের সব ফ্লাইট স্থগিত সৌদি আরবে হামলায় আহত প্রবাসীদের নিয়মিত খোঁজ নিচ্ছে সরকার: মন্ত্রী বেনাপোল স্থলবন্দরের উন্নয়নে পরিবেশগত প্রভাব নিরূপণ ও জনমত যাচাই সভা চকবাজারের মঞ্জুর খান প্লাজার আগুন নিয়ন্ত্রণে, টানা সাড়ে ১২ ঘণ্টা অভিযান

এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও কেনাকাটা সংক্রান্ত দুটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে সরাসরি ক্রয় পদ্ধতিতে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি সংগ্রহের প্রস্তাব সভায় উপস্থাপন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনলাইনে জুম প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খান এ তথ্য জানান।

প্রথম প্রস্তাবে চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি ও ট্রাফিগুরা প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এলএনজি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(১) ও ১০৭(১) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।

অন্যদিকে, দ্বিতীয় প্রস্তাবে জাতীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থ বিবেচনায় দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো বিপি সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড, সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডলইস্ট লিমিটেড এফজেডই।

এ প্রস্তাবের ক্ষেত্রে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি সংগ্রহের নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

তবে সভায় এসব প্রস্তাবের বিষয়ে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে; চূড়ান্ত অনুমোদন, ক্রয়মূল্য ও সরবরাহের পরিমাণ সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে, কাজ করেছে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট

এলএনজি কেনাকাটায় পাঁচ প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ

Update Time : ১১:৪১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬