ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে যানজট নিরসনে অভিযান: স্কুল ও মার্কেটকে ৫০ লাখ টাকা জরিমানা দক্ষ চালক তৈরিতে সফল টিটিসিকে পুরস্কৃত করবে সরকার বাংলাদেশি দক্ষ কর্মীদের জন্য কিরগিজস্তানে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্যোগ দুর্গাপূজার নিরাপত্তায় ঝালকাঠির চার উপজেলায় ১১৭৯ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন দুর্গাপূজার নিরাপত্তায় প্রস্তুত বিজিবি, চালু সার্বক্ষণিক কন্ট্রোল রুম শার্শার বাগআঁচড়া বাজারে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা শার্শায় শামুক বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন তিন শতাধিক দরিদ্র পরিবারের সদস্যরা নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুতি নিচ্ছে রূপপুর, দ্বিতীয় ইউনিট চালুর লক্ষ্য আগামী জুন ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১ হাজার ৯২০ জন ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

চট্টগ্রামে যানজট নিরসনে অভিযান: স্কুল ও মার্কেটকে ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরে যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান ও একটি মার্কেট কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। এর মধ্যে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ, ভবন মালিককে ২৫ লাখ এবং উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ চউকের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব জরিমানা করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ না করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চউক সূত্রে জানা যায়, এর আগে পরিদর্শন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের মাধ্যমে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল এবং উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছিল। এ জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়। তবে সময়ের মধ্যে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং সংশ্লিষ্ট ভবনের মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, উৎসব সুপার মার্কেটের পাঁচলাইশ শাখাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ৫০ লাখ টাকা।

এ ছাড়া অভিযানের অংশ হিসেবে ফ্রোবেল প্লে স্কুলের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

চউক চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরের যানজট কমানো এবং সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন, সতর্কীকরণ ও প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবন মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

নগরের যানজট নিয়ন্ত্রণ ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছে চউক।

আরও পড়ুন: চট্টগ্রাম নগরের উন্নয়ন ও নাগরিক সেবা–সংক্রান্ত খবর

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে যানজট নিরসনে অভিযান: স্কুল ও মার্কেটকে ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে যানজট নিরসনে অভিযান: স্কুল ও মার্কেটকে ৫০ লাখ টাকা জরিমানা

Update Time : ০৮:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬