ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই, ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তিই একমাত্র পথ: চিফ প্রসিকিউটর বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-ভারতের তৃতীয় ওয়ানডে, সিরিজে এগিয়ে ভারত রিয়াদে একাধিক বিস্ফোরণ, হুতিদের ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি সৌদি জোটের ধর্মপাশায় প্রান্তিক কৃষকদের কৃষি ও তথ্যসেবা নিশ্চিতকরণে সমন্বয় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে ভয়াবহ আগুনে পুড়ল ৬ দোকান, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা যশোর ভৈরব নদ পরিষ্কারে ডা. উষার ডাকে অর্ধশত তরুণের স্বেচ্ছাশ্রম কালকিনিতে জমি বিরোধে হামলা-অগ্নিসংযোগ, নিরাপত্তা চেয়ে বৃদ্ধের আবেদন এলপিজিসহ জ্বালানি পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সংসদে জরুরি আলোচনার নোটিশ বিরোধীদলের চানখারপুলে জনতা ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ, আহত পথচারী

হাইমচরে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ৩২ জেলে, কারাদণ্ড ৩০ জনের

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩২ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। আটক ব্যক্তিদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় ৩২ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৩০ জনকে ১৮ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। অপ্রাপ্তবয়স্ক দুজনকে মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

এক লাখ মিটার অবৈধ জাল ধ্বংস

অভিযানকালে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান অব্যাহত রয়েছে।

ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা কার্যকর করা এবং মা ইলিশ রক্ষায় প্রশাসনের এ ধরনের তৎপরতা চলবে বলে জানান তিনি।

আরও পড়ুন: তথ্য প্রকাশের সর্বশেষ সংবাদ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার

হাইমচরে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ৩২ জেলে, কারাদণ্ড ৩০ জনের

Update Time : ১১:৩৫:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬