ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০ পাকিস্তানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ১০ সদস্য; পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত ঠিকাদারের উপহার কি ঘুষ নয়? সরকারি দায়িত্ব, নৈতিকতা ও দুর্নীতির প্রশ্ন ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত, যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক রাজধানীতে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারে পুলিশের চেষ্টা বিদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ‘সেই দলটি কে?’—সংসদে শফিকুর রহমান

কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

কম টাকায় বেশি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে যশোরের শার্শা উপজেলার একটি পল্লি থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আয়ুব আলীর ছেলে হাবিবুর রহমান (৫০), একই জেলার মৃত আমীন উদ্দীনের ছেলে বকুল হোসেন (৫০) এবং শার্শা উপজেলার রামপুর গ্রামের মৃত ছাফেদ আলী মণ্ডলের ছেলে রেজাউল হোসেন (৬০)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার একটি বিশেষ দল বাগুড়ী গ্রামের বাসিন্দা আক্কাস আলী মাস্টারের বাড়িতে অভিযান চালায়। বাড়িটির নিচতলার একটি কক্ষ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা ওই বাড়িতে ভাড়া থাকতেন। পরস্পরের যোগসাজশে বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

অভিযানে নগদ ২ লাখ ৭৬ হাজার টাকা, তিনটি পুরোনো স্মার্টফোন, এক হাজার টাকার নোটের আকারের আটটি কাঁচের টুকরা, দুটি লাল সালু কাপড়, দুটি লাল রঙের কাটিং সুতা এবং একটি পুরোনো নীল হ্যান্ডব্যাগ জব্দ করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করে শুক্রবার বিকেলে যশোরের আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নিচ্ছিল বলে অভিযোগ রয়েছে। জব্দ করা কাচের টুকরা, লাল কাপড় ও সুতা প্রতারণার ফাঁদ হিসেবে ব্যবহার করা হতো। তাঁরা মানুষকে বোঝাতেন, তাঁদের কাছে অল্প টাকা জমা দিলে কয়েক দিন পর তা দ্বিগুণ হয়ে যাবে।

সম্পর্কিত খবর:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

কাঁচের টুকরা দিয়ে টাকার কারসাজি! শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৩

Update Time : ০৪:৪২:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬