অবকাশকালীন ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হচ্ছে। এদিন প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটি শেষে ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্টের ‘ইনার কোর্ট ইয়ার্ডে’ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং অন্যান্য আইনজীবীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
অবকাশকালীন ছুটি শেষে আদালতের কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় বিচারপ্রার্থী ও আইনজীবীদের নিয়মিত বিচারিক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।
আরও পড়ুন: দেশের আইন-আদালত ও বিচার বিভাগসংক্রান্ত খবর জানতে ভিজিট করুন তথ্য প্রকাশ।
নিউজ ডেস্ক 





















