ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০ পাকিস্তানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ১০ সদস্য; পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত ঠিকাদারের উপহার কি ঘুষ নয়? সরকারি দায়িত্ব, নৈতিকতা ও দুর্নীতির প্রশ্ন ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত, যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক রাজধানীতে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারে পুলিশের চেষ্টা বিদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ‘সেই দলটি কে?’—সংসদে শফিকুর রহমান

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ; সোহাগ ফকির কারাগারে

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে করা মামলায় গ্রেফতার সোহাগ ফকিরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২১ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মতিঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মাদারীপুরের রাজৈর থানার বদরপাশা ইউনিয়নের দুর্গাবর্দী গ্রামে অভিযান চালিয়ে সোহাগ ফকিরকে গ্রেফতার করে সিআইডি। এ সময় তার কাছ থেকে দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

গত ১০ অক্টোবর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর পরীক্ষা স্থগিত করা হয়। এ ঘটনায় গত ১১ অক্টোবর রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়।

মামলাটির তদন্ত করছে সিআইডি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ; সোহাগ ফকির কারাগারে

Update Time : ০২:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬