ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টা, ২৫ টন রাসায়নিক সন্দেহে ট্রাক জব্দ চট্টগ্রামে হত্যাকাণ্ডের ঘটনায় বাকলিয়া থানা ও এসআরবির যৌথ অভিযান, গ্রেপ্তার ২ নিউইয়র্কে তিনতলা ভবন ধস, নিহত ১; আহত অন্তত ১০ পাকিস্তানে পুলিশের ওপর জঙ্গি হামলা, নিহত ১০ সদস্য; পাল্টা সংঘর্ষে ১৮ জঙ্গি নিহত ঠিকাদারের উপহার কি ঘুষ নয়? সরকারি দায়িত্ব, নৈতিকতা ও দুর্নীতির প্রশ্ন ফকিরহাটে এসআরবির অভিযানে সাড়ে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নারীদের ডিম্বাশয়ের ক্যানসারের ৭ সতর্কসংকেত, যেসব লক্ষণ অবহেলা করা বিপজ্জনক রাজধানীতে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই, উদ্ধারে পুলিশের চেষ্টা বিদেশি সংস্থার সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ, ‘সেই দলটি কে?’—সংসদে শফিকুর রহমান

যশোরের শার্শায় ৪ কোটি টাকার সোনার বার জব্দ, গ্রেপ্তার ১

যশোরের শার্শা উপজেলায় প্রায় চার কোটি টাকা মূল্যের ১৮টি সোনার বার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মো. আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা এলাকায় একটি ইটভাটার পাশ থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তার আলাউদ্দীন শার্শা উপজেলার হাড়িখালী যদুনাথপুর গ্রামের প্রয়াত গোলাম রসুলের ছেলে।

দুপুরে শার্শা থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে মহাসড়কের দক্ষিণ বুরুজবাগান এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন আলাউদ্দীনকে আটক করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যান।

পরে আলাউদ্দীনের শরীর তল্লাশি করে ১৮টি সোনার বার উদ্ধার করা হয়। এ সময় একটি সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ জানায়, জব্দ করা সোনার বারগুলোর ওজন ২ কেজি ৯০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে পুলিশের ভাষ্য।

সীমান্ত এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানসংক্রান্ত আরও খবর পড়ুন: তথ্য প্রকাশের সর্বশেষ সংবাদ।

এ ঘটনায় শার্শা থানায় স্বর্ণ পাচার আইনে মামলা হয়েছে। পলাতক অপর দুই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

বিশ্ব ড্রোন প্রতিযোগিতায় চুয়েটের পাশে ডিসি জাহিদ

যশোরের শার্শায় ৪ কোটি টাকার সোনার বার জব্দ, গ্রেপ্তার ১

Update Time : ০২:৫৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬