ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান সিডনিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট, ব্যয় ৫৩০ কোটি অস্ট্রেলীয় ডলার চমাশিহা মেডিকেল কলেজ অ্যালামনির পথচলা শুরু, প্রথম কমিটি ঘোষণা নজরুলের আদর্শে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: প্রতিমন্ত্রী যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে  নাতিকে ধর্ষণের অভিযোগ বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন এমপি এরশাদ উল্লাহ শার্শায় গাঁজা ও বিদেশি মদসহ আটক, কারবারির ৩ বছরের কারাদণ্ড চট্টগ্রামে এক দিনে এক লাখ গাছ রোপণের প্রস্তুতি ডিসি জাহিদের জামালগঞ্জ থেকে প্রত্যাহার, সিলেটে সংযুক্ত এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত ইতালিতে কেন বিক্ষোভ? ব্যয়বৃদ্ধি, সামরিক ব্যয় ও জনঅসন্তোষ

জামালগঞ্জ থেকে প্রত্যাহার, সিলেটে সংযুক্ত এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক এবং সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দাপ্তরিক ফেসবুক পেজে দেওয়া কয়েকটি পোস্টের কারণে আলোচনায় আসেন আরিফুর রহমান শান্ত। গত শুক্রবার (২৩ অক্টোবর) রাতে প্রকাশিত পোস্টে তিনি ইউএনও শিল্পী রানী মোদককে নিয়ে একটি মন্তব্য করেন এবং প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের কথাও উল্লেখ করেন।

পোস্টগুলো ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁর বাসায় যান। পরে অসুস্থ অবস্থায় তাঁকে চিকিৎসার জন্য সিলেটে নেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য শনিবার তাঁকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান জানিয়েছেন, আরিফুর রহমানের পরিবারের সঙ্গে প্রশাসনের যোগাযোগ রয়েছে এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর রাখা হচ্ছে।

আরিফুর রহমান শান্ত বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। প্রায় দুই মাস আগে তিনি জামালগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নতুন প্রশাসনিক আদেশের মাধ্যমে তাঁকে জামালগঞ্জ থেকে সরিয়ে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো।

আরো  পড়ুন: সর্বশেষ খবর।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান

জামালগঞ্জ থেকে প্রত্যাহার, সিলেটে সংযুক্ত এসিল্যান্ড আরিফুর রহমান শান্ত

Update Time : ০৭:১৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬