ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদারীপুরে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১,৫৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত সাব্বির গ্রেফতার বেনাপোলে শুরু হচ্ছে খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন পুরস্কার দেড় লাখ টাকা ট্রাম্পের বাণিজ্যনীতি ঘিরে ঐক্যের সন্ধানে আসিয়ান রাজাপুরে গাঁজাসহ যুবক গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে দেড় বছরের কারাদণ্ড জামালপুর সীমান্তে নজরদারি জোরদার, বসানো হলো ৩৫ সিসি ক্যামেরা ও ১৭ সার্চলাইট খুলনা নগর ভবনে গভীর রাতে পেট্রোল বোমা নিক্ষেপ, দেয়ালে ‘যুবলীগ’ লেখা শিশু রামিসা হত্যা মামলা: দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু চট্টগ্রামে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জর্ডানে গির্জায় হামলায় ৯ নিহত, তিন সন্দেহভাজন গ্রেফতার

জর্ডানে গ্রিক অর্থোডক্স সম্প্রদায়ের একটি গির্জায় প্রাণঘাতী হামলার ঘটনায় তিন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবারের ওই হামলায় ৯ জন নিহত ও ২৫ জন আহত হন। সোমবার জর্ডানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানা গেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান, তদন্ত ও তল্লাশির মাধ্যমে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। অভিযানের সময় সশস্ত্র সংঘর্ষে তাঁরা আহত হন।

জর্ডানের কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের সেন্ট জর্জ গ্রিক অর্থোডক্স গির্জা প্রাঙ্গণে শুক্রবার একটি অন্ত্যেষ্টিক্রিয়ার শোভাযাত্রা চলছিল। এ সময় বন্দুকধারীরা সেখানে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানে খ্রিষ্টান সম্প্রদায়ের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। দেশটির মোট জনসংখ্যার আনুমানিক ২ থেকে ৩ শতাংশ খ্রিষ্টান।

জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তরুণদের উগ্রবাদের দিকে ঠেলে দেওয়ার পেছনের কারণগুলোও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে যাঁদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাঁদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানান তিনি।

হামলার পর হতাহত ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। শনিবার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা বলেন। হামলায় জড়িতদের বিচারের আওতায় আনারও অঙ্গীকার করেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রী জাফর হাসান শুক্রবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। এ সময় সরকারি ও জনসাধারণের প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেওয়া হয়।

রোববার নিহত নয়জনের মধ্যে আটজনকে গির্জার পাশেই সমাহিত করা হয়। তাঁদের শেষ বিদায় জানাতে দাফন অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জর্ডানে গির্জায় হামলায় ৯ নিহত, তিন সন্দেহভাজন গ্রেফতার

Update Time : ০৬:২০:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬