ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’ মন্তব্য: জামিন পেলেন ভালুকার সাথী আক্তার ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে উদ্বেগ নেই, নজরদারিতে ইসি স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত অন্তত ১০ দোয়ারাবাজারের নতুন ইউএনও ফাতেমা জান্নাতকে ফুলেল শুভেচ্ছায় বরণ সড়ক নিরাপত্তা জোরদার ও সচেতনতা বৃদ্ধির আহ্বান, সম্মাননা পেলেন চার দক্ষ চালক আত্মউন্নয়ন নয় বরং সুবিধাবঞ্চিত গণমানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের মূল ব্রত: প্রতিমন্ত্রী মীর হেলাল স্বামীর মৃত্যুর ১৫ মিনিট আগে সন্তানের জন্ম, বাবার মুখ দেখার আগেই এতিম নবজাতক দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ও দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল’র ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য উচ্চাভিলাষী নয়, প্রয়োজন জনগণের অংশগ্রহণ : জনপ্রশাসন উপদেষ্টা

‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’ মন্তব্য: জামিন পেলেন ভালুকার সাথী আক্তার

ময়মনসিংহের ভালুকায় ‘বিএনপি সরকারকে ভোট দিয়ে আজ ভুক্তভোগী’ মন্তব্য করে আলোচনায় আসা নারী সাথী আক্তার জামিন পেয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালত তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান।

সাথী আক্তার গত রোববার নিজের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে এসে তার ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, বিএনপি সরকারকে ভোট দিয়ে এখন তিনি ভুক্তভোগী।

লাইভে তিনি অভিযোগ করেন, তার দুটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ২৪ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি হয়েছে। এ ছাড়া বাড়ি থেকে মোবাইল ফোন, স্যান্ডেলসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হওয়ার কথাও জানান তিনি।

সাথী আক্তার দুটি ভিডিওতে নিজের ক্ষোভের কথা তুলে ধরেন। একটিতে তিনি বলেন, অনেক পরিশ্রম করে ব্যবসা পরিচালনা করলেও চুরি ও ডাকাতির আশঙ্কায় রাতে নিরাপদে থাকতে পারছেন না। তার ভাষ্য, শুধু ব্যবসায়ীরা নন, দেশের কেউই এখন নিরাপদে নেই।

তার বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর ভালুকায় তার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে একদল মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানান। পরে ভালুকা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

পরদিন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

এদিকে, ময়মনসিংহ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারবিরোধী বক্তব্য বা মতপ্রকাশের কারণে সাথী আক্তারকে গ্রেপ্তার করা হয়নি। বরং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তার দ্বারা আমলযোগ্য অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কায় আইনানুগ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে দাবি করেছে পুলিশ।

একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য বা গুজব প্রচার না করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে জেলা পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’ মন্তব্য: জামিন পেলেন ভালুকার সাথী আক্তার

‘বিএনপি সরকারকে ভোট দিয়ে ভুক্তভোগী’ মন্তব্য: জামিন পেলেন ভালুকার সাথী আক্তার

Update Time : ০২:৪৮:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬