সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও কয়লা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) পরিচালিত এসব অভিযানে জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১২ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করছে ২৮ বিজিবি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালানো হয়। এসব অভিযানে অবৈধভাবে আনা ভারতীয় মদ ও কয়লা জব্দ করা হয়।
অভিযান প্রসঙ্গে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও মাদকের বিস্তার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
জব্দ করা ভারতীয় মদ ও কয়লা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ব্যাটালিয়নে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শিক্ষানবিশ প্রতিনিধি 























