বরগুনার পাথরঘাটায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় বোট দুটি থেকে প্রায় ১৭টি বেহুন্দী জালসহ ট্রলিংয়ের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের একটি দল পাথরঘাটা থানার বিষখালী নদীর নীলিমা পয়েন্ট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
আরও সংবাদ পড়ুন: তথ্য প্রকাশ ডটকম।
অভিযানকালে দুটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোট দুটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১৭টি বেহুন্দী জাল, চারটি উইংস, দুটি ডেরিক ও চারটি ট্রলডোর উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ২১ জন জেলেকে আটক করে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা বোট, ট্রলিং জাল ও অন্যান্য সরঞ্জামসহ আটক জেলেদের পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অভিযান অবৈধ মৎস্য আহরণ ও নিষিদ্ধ সরঞ্জাম ব্যবহারের বিরুদ্ধে কোস্টগার্ডের চলমান তৎপরতার অংশ।
সম্পর্কিত খবর: জাতীয় ও স্থানীয় সংবাদ | সর্বশেষ সংবাদ
বরগুনা প্রতিনিধি 








