ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার যশোরে লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমানের হুঁশিয়ারি: সাত দফা মানুন, নইলে এক দফার আন্দোলন ইটনায় নৌকায় সার পাচারের সময় ১০৮ বস্তা সার জব্দ, আটক নেই কেউ পাথরঘাটায় দুটি অবৈধ ট্রলিং বোটসহ ২১ জেলে আটক ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে মুগ্ধ চট্টগ্রামের দর্শক-শ্রোতা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, নারায়ণগঞ্জে গ্রেপ্তার বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া আফিয়া মাসুমা পেল এ গ্রেড টলিউডে ফেডারেশনের নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা, ভোটপ্রক্রিয়া খতিয়ে দেখলেন মিঠুন চক্রবর্তী ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের, সরবরাহে লাগতে পারে কয়েক বছর

ইটনায় নৌকায় সার পাচারের সময় ১০৮ বস্তা সার জব্দ, আটক নেই কেউ

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নৌকাযোগে সার পাচারের সময় ১০৮ বস্তা সারসহ একটি নৌকা জব্দ করেছে নৌ পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরি ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক উপজেলা থেকে অন্য উপজেলায় সার পাচারের চেষ্টা চলছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে সংশ্লিষ্ট ব্যক্তিরা নৌকা ফেলে পালিয়ে যান। পরে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়।

কিশোরগঞ্জ নৌ পুলিশের পরিদর্শক মো. জামাল হোসেন জানান, শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পাওয়া যায়, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নৌকাযোগে এক উপজেলা থেকে অন্য উপজেলায় সার নেওয়া হচ্ছে। সারগুলো এলংজুরি বাজারে খালাস করার কথা ছিল।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

এদিকে, কৃষি উপকরণের অবৈধ পরিবহন ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরও পড়ুন: কিশোরগঞ্জের সর্বশেষ সংবাদ | দেশের অন্যান্য খবর

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের

ইটনায় নৌকায় সার পাচারের সময় ১০৮ বস্তা সার জব্দ, আটক নেই কেউ

Update Time : ০৫:৩০:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬