ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, সংসদীয় সম্পর্ক জোরদারে আলোচনা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের ঐতিহাসিক স্বর্ণজয়, দেশে ফিরল পদকজয়ী দল সাতক্ষীরায় জাতীয় যুব দিবস পালিত, ৫ যুবক পেলেন ৫ লাখ টাকার ঋণ রাজবাড়ীতে জাতীয় যুব সপ্তাহের উদ্বোধন, ঋণের চেক পেলেন ১১ যুবক মাতারবাড়ীতে ৬০৫ কোটি টাকা ব্যয়ে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ ইংরেজি-আইসিটিতে ফেল, যশোর বোর্ডে ফল বিপর্যয়; ৯ বোর্ডের মধ্যে অষ্টম সাজিনাজ হাসপাতাল ও রেডিসন ব্লু চট্টগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর জামালগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুবদিবস উদযাপন নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কাজ শেষ করার নির্দেশ প্রশাসক ডা. শাহাদাতের কেশবপুরে স্যালোমেশিনের পানির গর্ত থেকে নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে জাতীয় যুব সপ্তাহের উদ্বোধন, ঋণের চেক পেলেন ১১ যুবক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় যুব সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা হয়।

সকালে জেলা প্রশাসক আফরোজা পারভীনের নেতৃত্বে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী জেলা টিটিসি প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে পুনরায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ে এসে শেষ হয়।

পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, পুলিশ সুপার মীর মনির হোসেন ও সিভিল সার্জন ডা. এস এম মাসুদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জি। সঞ্চালনা করেন অধিদপ্তরের ইলেকট্রনিকস প্রশিক্ষক মো. কায়কোবাদ খান। এ সময় সহকারী উপপরিচালক মো. মোফাজ্জেল হোসেনও বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে ১১ জন যুবকের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

পুলিশ সুপার মীর মনির হোসেন তাঁর বক্তব্যে বলেন, মাদক মানুষের জীবনকে বিপর্যস্ত করে দেয়। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে আত্মনির্ভরশীল প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মক্ষম ও সচেতন যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সিভিল সার্জন ডা. এস এম মাসুদ বলেন, যুবকরাই দেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, যুবকদের কর্মশক্তি ও প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। সরকার যুবকদের দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। এসব প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

যুবকদের উদ্দেশে জেলা প্রশাসক আরও বলেন, জীবনে সফল হতে হলে প্রথমে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নিজের প্রতিভা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তাহলেই ব্যক্তিগত উন্নয়নের পাশাপাশি দেশ গঠনেও অবদান রাখা সম্ভব হবে।

জাতীয় যুব সপ্তাহ উপলক্ষে রাজবাড়ীতে সাত দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, জলাশয় ও খাল-বিল পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাছের পোনা অবমুক্তকরণ, রক্তদান এবং ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম। এসব উদ্যোগের মাধ্যমে যুবসমাজকে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজবাড়ীর অন্যান্য সংবাদ | যুব উন্নয়নবিষয়ক সংবাদ | জাতীয় সংবাদ

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের হাইকমিশনারের সঙ্গে স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, সংসদীয় সম্পর্ক জোরদারে আলোচনা

রাজবাড়ীতে জাতীয় যুব সপ্তাহের উদ্বোধন, ঋণের চেক পেলেন ১১ যুবক

Update Time : ০২:৩১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬