ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১ ঢাবির জগন্নাথ হল থেকে ছাত্রলীগের সাবেক নেতা আটক, পুলিশের কাছে হস্তান্তর ইতালির ক্যাপ্রিতে প্রেমিকাকে বাগদানের প্রস্তাব, বিয়ে করছেন অর্চনা পুরাণ সিংয়ের ছেলে মুক্তির আগেই ১৭৫ কোটি রুপির রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’ অভিনয়ের ব্যস্ততার মাঝেও পড়াশোনায় সেরা, হিমির সাফল্যের গল্প এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে ৩২৬৭ কোটি টাকা বরাদ্দ চাইল শিক্ষা মন্ত্রণালয় পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন, গেজেট প্রকাশ সরকারের ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের আন্দোলন, সোমবার থেকে হাই স্কুল অবরোধের ঘোষণা বিমানবন্দর, নিয়োগ ও কেনাকাটা তদারকিতে পাঁচ সদস্যের সাব-কমিটি গঠনের প্রস্তাব ৭ নভেম্বর জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগের

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশন এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজসহ মো. মিজানুর রহমান (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি-পশ্চিম)। এ সময় অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি লেগুনাও জব্দ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি-পশ্চিম বিভাগের একটি আভিযানিক দল মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ওই এলাকায় একটি লেগুনায় অবস্থান করে দুই ব্যক্তি অবৈধ অস্ত্র ও গুলি কেনাবেচা করছেন। পরে সেখানে অভিযান চালালে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তবে তার সহযোগী নিজাম উদ্দিন (২৮) পালিয়ে যান।
পরে গ্রেপ্তার মিজানুর রহমানের দেখানো ও শনাক্তমতে লেগুনার চালকের আসনের নিচে রাখা একটি ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও একটি সীসার কার্তুজ উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র ও কার্তুজ পরিবহনে ব্যবহৃত চট্ট-মেট্রো-ছ-১১-৪১৩৪ নম্বরের লেগুনাটি জব্দ করে পুলিশ।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিজানুর রহমান জানান, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে তিনি নিজের হেফাজতে রেখেছিলেন। তবে এসব অস্ত্র ও কার্তুজের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।
এ ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানায়, পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে হালিশহর থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ গ্রেপ্তার ১

Update Time : ০৭:০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬