ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ডাবল সেঞ্চুরির অপেক্ষা ৭ নভেম্বর সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, স্বাধীনতা এবং গণতান্ত্রিক চেতনার কথা স্মরণ করিয়ে দেয়: নাজিমুর রহমান অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়ানোর অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা ছাতকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ছাতকে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৭৪ গ্রেফতার, আওয়ামী লীগের ৬২ নেতাকর্মী আটক রাঙ্গামাটিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৭ নভেম্বরের কর্মসূচি শুরু সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

ছাতকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে সুনামগঞ্জের ছাতকে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, ওসি (তদন্ত) ঝলক কুমার মোহন্ত, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পিআইও রেজাউল করিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুকূল চন্দ্রদাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামছুর রহমান বাবুলসহ অন্যরা।

সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলের বিভিন্ন ভূমিকা নিয়ে আলোচনা করেন।

বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের অনেকেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রকৃত ইতিহাস সম্পর্কে যথেষ্ট অবগত নয়। তাই বিভিন্ন সভা-সমাবেশ, প্রচার-প্রচারণা এবং পাঠ্যসূচিতে দিবসটির ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার উদ্যোগ বাড়াতে হবে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম দিবসটির সঠিক ইতিহাস জানতে পারবে।

আলোচনা সভা শেষে উপজেলা মসজিদে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তোতা মিয়া এবং হাজী নিজাম উদ্দিন বুলি।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং ছাতক ও কৈতক হাসপাতালে রোগীদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

হৃদয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, ডাবল সেঞ্চুরির অপেক্ষা

ছাতকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

Update Time : ১২:১৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬