ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
এবার ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব, কনসার্ট ১৩ ডিসেম্বর বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের ক্লাবে মুশফিক আহসানের ১৫২ ও তাফিউলের ৭ উইকেটে মালয়েশিয়াকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্টের আবেদন: সত্যতা ও আইনি ভিত্তি যাচাই করছে সরকার ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন শুরু জানুয়ারিতে লোপেজের জোড়া গোলে অ্যাথলেটিকোকে হারিয়ে লা লিগার শীর্ষে বার্সেলোনা মাদক অপরাধের অর্থপাচারে ডিএনসির অভিযান, চার মামলায় ১০০ কোটি টাকার সন্দেহজনক সম্পদের তথ্য দেশের সব ব্যাংক ও মোবাইল ব্যাংকিং এক প্ল্যাটফর্মে, জুলাইয়ে চালু হচ্ছে আইআইপিএস যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১

বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার

বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলিসহ নরসিংদীর সনেট মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই রাতে তাঁর সহযোগী ও ১১ মামলার আসামি রাকিব মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দিবাগত রাতে নারায়ণগঞ্জের বান্টি ও নরসিংদীর শালিধা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে নরসিংদী সদর মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল নারায়ণগঞ্জ জেলার পাঁচরুখী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সনেট মোল্লাকে আটক করে।

পরে তাঁকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এবং তাঁর দেখানো স্থান থেকে নরসিংদী শহরের শালিধা মহল্লায় মানিক মিয়ার বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে এসব অস্ত্র ও গুলি মজুত রেখেছিলেন সনেট। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার সনেট মোল্লার বয়স ৩৮ বছর। তিনি নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া এলাকার বাদল মোল্লার ছেলে।

তাঁর বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় মোট ২৯টি মামলা রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান।

একই রাতে পৃথক অভিযানে সনেট মোল্লার সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার রাকিবের বয়স ২৮ বছর। তিনি নরসিংদীর শালিধা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১টি মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলার অপরাধ, আইনশৃঙ্খলা ও স্থানীয় খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন তথ্য প্রকাশ-এ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

এবার ফ্লোরিডার মঞ্চে গান শোনাবেন অপূর্ব, কনসার্ট ১৩ ডিসেম্বর

বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট গ্রেপ্তার

Update Time : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬