ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জামালগঞ্জে শিশু সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে সচেতনতামূলক সভা কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়ল রাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ নভেম্বর তরুণদের সক্রিয় রাজনীতিতে আসার আহ্বান ডেপুটি স্পিকারের, দেশ গঠনে নেতৃত্ব দেওয়ার তাগিদ চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই, ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তিই একমাত্র পথ: চিফ প্রসিকিউটর বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-ভারতের তৃতীয় ওয়ানডে, সিরিজে এগিয়ে ভারত

ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক ব্যক্তিকে সামনে সারিবদ্ধভাবে রাখা একাধিক দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে অপর এক ব্যক্তিকে ভয়ভীতি ও হুমকি দিতে দেখা যায়। ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে বিষয়টি চট্টগ্রাম জেলা পুলিশের নজরে আসে।

ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী ব্যক্তির পরিচয়, প্রদর্শিত অস্ত্রের উৎস এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য সংগ্রহে নামে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে নোয়াখালীর কবিরহাট থেকে ভিডিওতে অস্ত্র প্রদর্শনকারী হিসেবে শনাক্ত মোঃ হৃদয় আহম্মেদ শাওন ওরফে ‘বুলেট’ কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাওন চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়ার মোঃ বাদশা মিয়ার ছেলে। সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর ভাইরাল ভিডিওতে প্রদর্শিত আগ্নেয়াস্ত্রগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, ভিডিওতে প্রদর্শিত অস্ত্রগুলো রাউজানের নোয়াপাড়া এলাকার কামাল নামের এক ব্যক্তির। গত ৩০ অক্টোবর ২০২৬ তারিখে র‌্যাব ওই কামালকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে জেলা পুলিশের বিভিন্ন অভিযানেও সংশ্লিষ্ট অস্ত্রভান্ডার থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন আরও জানায়, সে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রের ছবি ও ভিডিও ধারণের পাশাপাশি হুমকিমূলক কথোপকথন অডিও আকারে রেকর্ড করত। পরবর্তীতে এসব ছবি, ভিডিও ও অডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং চাঁদা দাবি করত। অর্থাৎ, সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার না করেও অস্ত্রের ছবি-ভিডিও ও হুমকিমূলক অডিওকে আতঙ্ক সৃষ্টি এবং চাঁদাবাজির হাতিয়ার হিসেবে ব্যবহার করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত শাওনের বিরুদ্ধে রাউজান থানায় দস্যুতা ও ডাকাতির প্রস্তুতিসংক্রান্ত দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধ, আগ্নেয়াস্ত্রের উৎস এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত সহযোগীদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

অস্ত্রের সরাসরি ব্যবহার ছাড়াও ছবি, ভিডিও ও হুমকিমূলক বার্তার মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করে চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জামালগঞ্জে শিশু সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে সচেতনতামূলক সভা

ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার

Update Time : ০৯:০৯:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬