ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
জামালগঞ্জে শিশু সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে সচেতনতামূলক সভা কীর্তনখোলা নদীতে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’-এর ক্রেন ভেঙে পড়ল রাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ নভেম্বর তরুণদের সক্রিয় রাজনীতিতে আসার আহ্বান ডেপুটি স্পিকারের, দেশ গঠনে নেতৃত্ব দেওয়ার তাগিদ চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আশার মতবিনিময় সভা অনুষ্ঠিত বেনাপোলের পুটখালী ইউনিয়ন পরিষদে ইটের সলিং কাজে অনিয়মের অভিযোগ ভাইরাল ভিডিওতে অস্ত্র প্রদর্শন করে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই, ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তিই একমাত্র পথ: চিফ প্রসিকিউটর বৃষ্টিতে পরিত্যক্ত নিউজিল্যান্ড-ভারতের তৃতীয় ওয়ানডে, সিরিজে এগিয়ে ভারত

জামালগঞ্জে শিশু সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে সচেতনতামূলক সভা

সুনামগঞ্জের জামালগঞ্জে শিশু সুরক্ষা, নারীর অধিকার এবং অভিযোগ ও মতামত গ্রহণ ও প্রতিকার ব্যবস্থাপনা (এফসিআরএম) বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জামালগঞ্জ উত্তর ইউনিয়নের মমিনপুর গ্রামে কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চলের উদ্যোগে কমিউনিটি পর্যায়ে এ পরামর্শ ও সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। কর্মসূচি বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করে ক্যাথলিক এজেন্সি ফর ওভারসিজ ডেভেলপমেন্ট (CAFOD), ক্যাথলিক রিলিফ সার্ভিসেস (CRS) এবং কারিতাস ডেনমার্ক।

সভায় শিশু সুরক্ষা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। মূল আলোচনা উপস্থাপন করেন ইএলএসআরপি (ELSRP) প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা স্বপন নায়ক। অনুষ্ঠান সঞ্চালনা করেন কল্যাণ ব্রত তালুকদার।

আয়োজনে সহযোগিতা করেন মাঠ সহায়ক রাকিব হাসান, জামিল হোসেন ও অশ্বিনী কুমার রায়। সভায় প্রকল্পের কৃষক মাঠ স্কুলের (FFS) স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার কমিউনিটি সদস্য অংশগ্রহণ করেন।

আলোচনায় বক্তারা বলেন, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অন্যতম শর্ত। একই সঙ্গে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের মতামত ও অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

স্বপন নায়ক তাঁর বক্তব্যে বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশুদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। পাশাপাশি কারিতাস বাংলাদেশ সব সময় স্বচ্ছতা ও জবাবদিহিতায় বিশ্বাস করে। এফসিআরএম ব্যবস্থার মাধ্যমে যেন কমিউনিটির যে কোনো ব্যক্তি সহজেই তাঁদের মতামত বা অভিযোগ জানাতে পারেন এবং সঠিক প্রতিকার পান, তা নিশ্চিত করা হচ্ছে।”

সভায় অংশগ্রহণকারীরা দলীয় আলোচনা ও উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে শিশু সুরক্ষা নীতিমালা, নারীর অধিকার এবং অভিযোগ ও মতামত জানানোর প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করেন।

আলোচনায় স্থানীয় পর্যায়ে শিশুদের প্রতি সহিংসতা ও অবহেলা প্রতিরোধ, নারীর মর্যাদা ও অধিকার সুরক্ষা এবং যেকোনো অনিয়ম বা অসন্তোষের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর গুরুত্ব তুলে ধরা হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শিশু সুরক্ষা ও নারীর অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন:

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Editorial Desk

জনপ্রিয় সংবাদ

জামালগঞ্জে শিশু সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে সচেতনতামূলক সভা

জামালগঞ্জে শিশু সুরক্ষা ও নারীর অধিকার নিয়ে সচেতনতামূলক সভা

Update Time : ১২:৫৪:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬